ময়মনসিংহের গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই/২৬) ক্লিন ময়মনসিংহ কর্মসূচীর অধিনে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে স্কুল পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালন করা হয়। পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুবিয়া খাতুন নীপা। সঞ্চালনা করেন দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. বদরুল আলম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হুমায়ুন কবির, মোহাম্মদ শাহজাহান কবীর, কাজী সফিকুল ইসলাম, মো. রুহুল আমিন, সহকারী শিক্ষক মুহাম্মদ জাহিদুল আলম, মো. শহীদুল ইসলাম, মো. মনিরুজ্জামান, শেখ ফয়জুন্নেছা সুলতানা, মাহবুবুর রহমান, মো. আতাউর রহমান, সফিকুল ইসলাম, সাদিয়া বেনজির প্রমুখ।