আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৯, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ




গৌরীপুরে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

ময়মনসিংহের গৌরীপুরে আব্দুল মান্নান ওরফে মুন্নাফ (৬৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে| শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগা মোড় সংলগ্ন পাকা রাস্তা এলাকা থেকে ¯^জনরা মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন|
নিহত আব্দুল মান্নান পাইসকা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে|
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, শনিবার রাতে আব্দুল মান্নান তাঁর প্রতিবেশী মৃত নাছির উদ্দিনের ছেলে মোস্তফার সাথে ডেংগা মোড় থেকে নিজ বাড়িতে ফিরছিলেন| পথে মোস্তফা রাস্তার পাশে প্রস্রাব করতে বসেন| এ সময় আব্দুল মান্নান একাই হেঁটে লুৎফর রহমানের কচুক্ষেতের উত্তর-পূর্ব কোণে মোতালেবের চায়ের দোকানের প্রায় ৪০ গজ উত্তরে পাকা রাস্তার ওপর পৌঁছান| সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আব্দুল মান্নানকে লক্ষ্য করে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে| এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন| হামলাকারীরা তাকে রাস্তা থেকে নিচে কচু ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়|
এ সময় আব্দুল মান্নানের চিৎকার শুনে প্রতিবেশী মোস্তফা এগিয়ে যান এবং তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন| তাঁর চিৎকারে আশপাশের লোকজন ও নিহতের আত্মীয়-¯^জনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন| স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান| সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন|
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে| পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে| আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন|




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১