পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে সাবেক বিএনপি নেতা ও জনপ্রিয় সাবেক ছাত্র নেতা ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ জুলাই বিকালে ফকির হারুন আল হেলাল স্মৃতি পরিষদের উদ্যোগে শ্যাামগঞ্জ গোহালাকান্দা ঈদগাঁ মাঠে এ মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের (এমপি) ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন তালুকদার স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন বাবের সাধারন সম্পাদক আলহাজ¦ আবু তাহের তালুকদার।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন মরহুম ফকির হারুন আল হেলাল স্মৃতি পরিষদের আহবায়ক ও শ্যামগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ভিপি আনোয়ারুল কাদির দুলাল ও সঞ্চালনা করেন ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র সুগ্ম আহবায়ক আলহাজ¦ বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুল হক আনার, আব্দুল গফুর,আতিকুর রহমান রনক, রুহুল আমীন ফকির, আবুল হাসনাত বেপারী , সালাহ উদ্দিন নওয়াবসহ স্থানীয় বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ ছাড়া স্মরণ সভায় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম শহীদ, ভারপ্রাপ্ত সদ্য সচিব আালহাজ¦ আব্দুর রহমান বাবুল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যডভোকেট আব্দুস ছোবাহন সুলতাল, ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট নূর হাদী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব, সাবেক সদস্য সচিব সাজু আাহমেদসহ স্থানীয় যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।