আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৮, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ




‘জুলাইয়ের গৌরীপুর শীর্ষক’ আলোচনা ত্রাণ প্রতিমন্ত্রী ॥ জুলাইযোদ্ধাদের সাথে আমি আছি ও আমার সরকার আছে

যারা জুলাইযোদ্ধা এখনো লেখাপড়া করছেন। আপনারা লেখাপড়াটা খুব ভালোভাবে চালিয়ে যান। যেকোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমাকে বলবেন; আমরা সহযোগিতা করবো। জুলাইযোদ্ধাদের সাথে আমি আছি ও আমার সরকার আছে। ময়মনসিংহে ‘জুলাইয়ের গৌরীপুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
তিনি আরও বলেন, প্রত্যেক শহীদ জুলাইযোদ্ধার বাড়ির সামনের রাস্তার নামকরণ করা হবে। স্মৃতিফলকও নির্মাণ করা হবে। আপনাদের যে সকল সমস্যার কথা বলেছেন, সেগুলো শোনেছি। আরও কি কি সমস্যা আছে, সেগুলোও লিখিতভাবে জানাবেন। আমরা সমাস্যা সমাধানের চেষ্টা করবো।
গেজেটড জুলাইযোদ্ধাগণের উদ্যোগে উপজেলা পাবলিক হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুলাইযোদ্ধা মনিরুজ্জামান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুলাইয়ে শহীদ জোবায়ের হোসেনের বাবা আনোয়ার উদ্দিন, শহীদ বিপ্লবের বাবা বাবুল মিয়া, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান সুলতান, শামছুল হক, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মেদ, শাহজাহান কবীর হীরা, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, জুলাইযোদ্ধা অ্যাডভোকেট রাইসুল ইসলাম, মঞ্জুরুল হক প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১