ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১৭ জুলাই/২৬) রাত ১০টার দিকে বড় ভাই হযরত আলীর নিকট কর্জ নেয়া টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাই সাদির মিয়া (৩৫) কে কুপিয়েছে সন্ত্রাসীরা। শহরের মধ্যবাজার থেকে দৌড়ে নিয়ে মধ্যবাজার পূজা মন্দিরের সামনে তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। মন্দিরের আঙিনা ভেসে গেছে রক্তে। সন্ত্রাসীদের তান্ডবে আতঙ্কে মধ্যবাজারের দোকানপাট মুর্হূতের মধ্যে বন্ধ করে দোকানীরা চলে যায়। শহরে আতঙ্ক বিরাজ করছে। এ হামলার প্রতিবাদে এলাকাবাসী রাতেই বিক্ষোভ মিছিল বের করে।
খবর পেয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে এ রির্পোট পাঠানো পর্যন্ত পুলিশ তদন্ত করছে। এ প্রসঙ্গে অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, টাকা লেনদেনের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহত সাদিরের বড় ভাই মধ্যবাজারের আড়ৎদার আব্দুল কাদির জানান, ঘোষপাড়ার গ্রামের গৌরাঙ্গ পণ্ডিতের পুত্র শান্ত পন্ডিত তার ছোট ভাই হযরত মিয়ার নিকট থেকে ৩০হাজার টাকা কর্জ নিয়ে ছিলো। ইতোমধ্যে ১৫হাজার টাকা পরিশোধ করেছে। পাওনা ১৫হাজার টাকা নিয়ে বুধবার (১৫ জুলাই/২৬) দ্বন্দ্ব হয়। এ দ্বন্দ্বের জেরে শুক্রবার রাতে তার ভাই হযরত মিয়াকে না পেয়ে দোকানে থাকা ব্যবসায়ী সাদির মিয়াকে কুপিয়েছে। শান্ত পন্ডিতের নেতৃত্বে ১৫-২০জন সন্ত্রাসী দা, কিরিজসহ দেশীয় অস্ত্র নিয়ে সাদিরের ওপর হামলা চালায়। সাদির প্রাণরক্ষায় দৌড়ে মধ্যবাজার মন্দিরের সামনে দিয়ে যেতে চাইলে এলোপাতাড়িভাবে কুপিয়ে তাকে গুরুত্বর জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।