ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (১৬ জুলাই/২০২৬) গোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা অনুষ্ঠিত হয়। দূর-দূরন্ত থেকে শ’শ নারী-পুরুষ রথযাত্রায় মনোবাসনা পূর্ণ করতে রথটানায় অংশ নেন। এছাড়াও পুরো রাস্তায় ছিলো প্রসাদ ও আরাধনা। শতবর্ষী নারীদের অংশ গ্রহণ ছিলো লক্ষণীয়। বাগানাবাড়ি মন্দির প্রাঙ্গণে গিয়ে রথযাত্রার সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সভাপতি সভাপতি করেন গোবিন্দ জিউর মন্দির কমিটির সভাপতি শ্যামল বসাক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজিব সরকার। বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর, ময়মনসিংহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য বিশ্বজিৎ ঘোষ, বাগানবাড়ি পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন সরকার, কালিখলা বাজার রক্ষা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, কবি অনামিকা সরকার, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ প্রমুখ।