ময়মনসিংহের গৌরীপুর জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার (১৬জুলাই) দুপুরে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা|
এ সময় তিনি বলেন, ২০২৪ সালে কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্রসমাজ মাঠে নেমে আসে এবং এরই প্রেক্ষিতে রংপুর বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদ সে আন্দোলনে মর্মান্তিক গুলিবিদ্ধ হয়| সে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় এবং ছাত্রজনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে| ছাত্রজনতার আন্দোলনেই ৫ আগষ্টে গণতন্ত্র পুণরুদ্ধারের একটা সুযোগ আমরা পাই এবং গণতান্ত্রিক ব্যবস্থার একটা নবজাগরণের সৃষ্টি হয়| সকল শহীদ জুলাই যোদ্ধাদের শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান তিনি|
উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, গৌরীপুর পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. রমজান হোসেন খান জুয়েল, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, শহীদ যোবায়ের আহমেদের বাবা মো. আনোয়ার উদ্দিন, শহীদ বিপ্লব হাসানের বাবা বাবুল মিয়া, শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিবের বাবা মাওলানা আব্দুল হালিম শেখ, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হীরা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জুলাই যোদ্ধা মেহেদী হাসান, আফারোজা আক্তার প্রমুখ|