আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৬, ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ণ
Soccer Football - FIFA World Cup 2026 - Semi Final - England v Argentina - Atlanta Stadium, Atlanta, Georgia, U.S. - July 15, 2026 Argentina's Lionel Messi celebrates after Lautaro Martinez scores their second goal REUTERS/Agustin Marcarian




মেসির যাদু…. বিশ্বকাপে আর্জেন্টিনা

প্রথমার্ধ কাটে সাদামাটা ফুটবলে। দ্বিতীয়ার্ধে আসে গতি। তার শুরুটা করে ইংল্যান্ড। কাউন্টার অ্যাটাকে দারুণ গোলে এগিয়ে যায় দলটি। এরপর রক্ষণ জমাট রেখে জয় নিশ্চিত করতে চেয়েছিল তারা। কিন্তু তা আর হতে দেয়নি আর্জেন্টিনা। আসলে হতে দেননি লিওনেল মেসি। তার জাদুতে দারুণ দুটি অ্যাসিস্টই যথেষ্ট হয় টানা দ্বিতীয়বার ফাইনালে উঠতে।

আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাতে ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেছেন এঞ্জো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। শেষ বাঁশি বাজা পর্যন্ত আর্জেন্টিনাকে হারানো যায় না, ২০২৬ বিশ্বকাপে সেটাই যেন বারবার প্রমাণ করে চলেছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই ছিল উত্তেজনা, শারীরিক লড়াই আর পাল্টাপাল্টি আক্রমণ। দুই দলই সতর্ক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় ইংল্যান্ড। ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে উল্লাসে ফেটে পড়ে থ্রি লায়ন্স সমর্থকেরা। সেই গোলেই মনে হচ্ছিল ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে যাচ্ছে ইংল্যান্ড।

কিন্তু শেষ দিকে বদলে যায় ম্যাচের চিত্র। ৮৫তম মিনিটে লিওনেল মেসির তৈরি করা সুযোগ থেকে দুর্দান্ত এক বজ্রগতির শটে সমতা ফেরান এঞ্জো ফার্নান্দেজ। সেই ধাক্কা সামলে ওঠার আগেই যোগ করা সময়ে লাউতারো গোল করে আর্জেন্টিনাকে এনে দেন অবিশ্বাস্য জয়।

ম্যাচে সমতায় ফেরার পরও চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। অন্যদিকে ১-০ ব্যবধান ধরে রাখতে গিয়ে কোচ টমাস টুখেল রক্ষণে আরও খেলোয়াড় নামিয়ে দলকে অনেকটা পিছিয়ে দেন। কিন্তু সেই কৌশলই শেষ পর্যন্ত ইংল্যান্ডের জন্য কাল হয়ে দাঁড়ায়। লিড নেওয়ার পর এক পর্যায়ে ছয় ডিফেন্ডার খেলায় তারা।

এর আগে আলেক্সিস ম্যাক অ্যালিস্তারের শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে ডান প্রান্তে বল পান মেসি। অসাধারণ দক্ষতায় ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দুর্বল পায়ে নিখুঁত ক্রস তুলে দেন বক্সের মাঝখানে। সেখানে সম্পূর্ণ ফাঁকায় থাকা লাউতারো মার্তিনেজ হেডে বল জালে পাঠিয়ে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন।

এই বিশ্বকাপে এটি আর্জেন্টিনার তৃতীয় নাটকীয় প্রত্যাবর্তন। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও জিতেছিল তারা, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষেও অতিরিক্ত সময়ে জয় তুলে নেয়। এবার সেমিফাইনালেও একই দৃঢ়তা দেখিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল স্কালোনির শিষ্যরা।

রোববারের ফাইনালে স্পেনের বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি এখন মেসিদের সামনে




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১