আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৫, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ




গৌরীপুর টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটে কাজে অনিয়ম ॥ সড়ক ঘেঁষে দেয়াল হলে পরীক্ষার্থীদের বাড়বে ঝুঁকি ভবন নির্মাণে ধীরগতি প্রতিমাসে সরকারের গচ্ছা

ময়মনসিংহ-গৌরীপুর উপজেলা প্রধান সড়ক ঘেঁষে বহুতল ভবন, তোরণ ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলছে টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধিনে নির্মাণ কাজ করছে ময়মনসিংহের গণর্পূত বিভাগ। প্রকল্পের অনুমোদিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি ৯৮লাখ ৪৮হাজার টাকা। কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে হয়নি নির্মাণ কাজ। অভিযোগ রয়েছে, কাজ হচ্ছে নিম্নমানের। প্রধান সড়ক ঘেঁষে সীমানা প্রাচীর ও গেইট (তোরণ) নির্মিত হলে শিক্ষার্থীদের জীবনহানি ও সড়কে যানবাহন চলাচলে বিঘ্নিত হবে।
পূর্বদাপুনিয়ার আজিজুল হক, সাতুতি গ্রামের আব্দুল কদ্দুছ জানান, বিদ্যালয়টি খোলা অবস্থায় শিক্ষার্থীদের সামনে দাঁড়ানো কোনো স্থান নেই। আর পরীক্ষার সময়ে নির্ধারিত সময়ের আগে ও পরে আসা পরীক্ষার্থীদের অবস্থান নিতে হবে প্রধান সড়কে। একই গ্রামের রুহুল আমিন জানান, সামনে ড্রেনেরও স্থান নেই। পাশ্ববর্তী ভবন গৌরীপুর পৌরসভা। মূল সড়ক থেকে প্রায় তিন দুরত্বে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। একটি গাড়ীর জন্য অপেক্ষা করলেও এ টুকু স্থান প্রয়োজন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যানবাহন উঠা-নামা ও শিক্ষকদের আসা-যাওয়ার জন্য সীমানা প্রাচীর (দেয়াল) ও প্রধান সড়কের মধ্যবর্তী স্থান রাখা উচিত। এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর বাবা আনোয়ার হোসেন জানান, ভবনের পিলার গুলোতে ফুটোফুটো রয়েছে, ব্যবহৃত রডেও জংকার ধরেছে।
জানা যায়, বস্ত্র অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বিদ্যমান ৭টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিউটের উন্নয়ন ও নতুন ৬টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনা’ শীর্ষক প্রকল্পের অধিনে এ উন্নয়ন কাজ চলছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধিনে এ প্রাক্কলিক মূল্য ছিলো ২২ কোটি ৫২ লাখ ৮৫হাজার ১৯৩ টাকা। ঢাকা মোহাম্মদপুরের অনিক ট্রেডিং এন্ড কন্সট্রাকশন লিমিটেডের সাথে চুক্তি হয় ২০ কোটি ৩১ লাখ ৫৮ হাজার ১১৬ টাকায়। এক বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানকে সাইট বুঝিয়ে দেন ২০২৫ সনের ৪জুন।
সরজমিনে দেখা যায়, বিশাল ভবনে মাত্র ৭-৮জন শ্রমিক কাজ করছেন। গণপূর্ত বিভাগের কোনো কর্মকর্তা সেখানে উপস্থিত নেই। কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। এ প্রকল্পের মেয়াদও শেষ হয় গত ৩জুন তারিখে। নির্মাণ কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের ক্লাস চলছে ভাড়া বাসায়। এ জন্য টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটকে প্রতিমাসে গুনতে হচ্ছে ৩৭ হাজার টাকা।
এ প্রসঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ইঞ্জিনিয়ার ফিরোজ মাহমুদ জানান, সীমানা প্রাচীর নির্মাণ বিষয়ে আপত্তি এসেছিলো। পূর্বে সীমানা থেকে এক ফুট ছেড়ে তোরণ ও সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। প্রত্যাশী
তিনি আরও বলেন, প্রত্যাশী সংস্তা হলো পাট ও বস্ত্র মন্তণালয়। তারা যেভাবে নির্দেশনা দিবে, সেভাবেই কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রকল্পের সাইড বুঝে নিতে বিলম্ব হয়েছে। এখানে পুরাতন ভবনটি সরিয়ে নুতনের সাইড বুঝে নিতে একটু লেগেছে। কাজ চলছে ডিসেম্বরের মধ্যে অসমাপ্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের সুপার প্রকৌশলী আসিফ হাসান জানান, এ বিষয়টি নিয়ে আমরা পৌরসভা ও উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। পৌরসভার দেয়াল বরাবর করতে বলা হয়েছিলো তবে কর্তৃপক্ষ বলছে এক ফুট ছেড়ে করতে বলেছে। আমরা সেভাবেই করতে বলেছি। নিজেদের ভবন উঠতে না পারায় প্রতিমাসে প্রায় ৩৭ হাজার টাকা ভাড়া দিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে হচ্ছে।
সড়ক ঘেঁষে ভবন নির্মাণ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম জানান, গৌরীপুর-ময়মনসিংহের প্রধান সড়কের যে সীমানা রয়েছে, সেই সীমানা থেকে কমপক্ষে ৩ ফুট দুরত্বে সীমানা প্রাচীর ও গার্ডরুম করতে বলে এসেছি। গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা বলেন, ওই প্রতিষ্ঠানটিও পৌরসভার ভবন সাথেই, তাই এ ভবনের সাথে মিলরেখে যেনো জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেভাবে নির্মাণ কাজ করতে বলা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১