আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৪, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ




গৌরীপুরে ১৬স্বজনসহ প্রাথমিকে বৃত্তি পেয়েছে ১৭৩জন

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের ১৬জন ক্ষুদে স্বজনসহ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ৬৩জন ও সাধারণ গ্রেডে ১১০জন বৃত্তি পেয়েছে। বৃত্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলো ১হাজার ২৭০জন। পরীক্ষায় অংশ নেয় ৬৯৫জন। এরমধ্যে সরকারি স্কুলে ট্যালেন্টপুলে ৫৩জন ও সাধারণ গ্রেডে ৯৫জন ও বেসরকারি স্কুলে ট্যালেন্টপুলে ১০ জন ও সাধারণ গ্রেডে ১৫জন বৃত্তি পায়।
উপজেলার ১১টি ট্যালেন্টপুল ও ৬টি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পেয়েছে ট্যালেন্ট ট্যালেন্টপুলে ৮জন ও সাধারণ গ্রেডে ৮জন, সূরযবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ৫ জন, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ গ্রেডে ৭ জন বৃত্তি পেয়েছে।
প্রাথমিক শিক্ষায় স্বর্ণপদক বিজয়ী স্বজন তাহমিন ইসলাম আদিব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে গৌরীপুর উপজেলা স্বজনের সহ-সম্পাদক ইসরাত জাহান লাকীর পুত্র। গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এ আদিব স্বর্ণপদক অর্জন করে। ২০২৪ সনেও সে কাবিংয়ে দেশ সেরা হয়ে স্বর্ণপদক অর্জন করে। উপজেলা স্বজনের সাবেক সহসভাপতি আসাদুজ্জামান রমেন্সের কন্যা রিধি ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। সে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ পরীক্ষায় অংশ নেয়। স্বজন উপদেষ্টা মো. কামাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস সোনালীর কন্যা আয়েশা জান্নাত জারা শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। স্বজন উপদেষ্টা তামান্না চৌধুরী তুলির কন্যা তারান্নুম তাহসিন সরযূবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। স্বজন আতাউর রহমান সোহেলের কন্যা জান্নাত আরা ফেরদাউস শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। স্বজন মাহফুজুর রহমানের পুত্র ফারহান ফয়সাল মারসাদ ও মো. ফিরোজ সরকার কাঞ্চনের পুত্র মাহির তাজওয়ার ট্যালেন্টপুলে, সমাপ্তি পালের পুত্র শুভজিৎ চন্দ্র দে প্রগ্রেসিভ নার্সারী স্কুল থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১