যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার প্রভাষক (আরবী) মো. অলি উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোহাম্মদ।
তিনি বলেন, নুরুল ইসলাম ছিলেন শিল্প প্রেমিক দেশমাতৃকার পুন;গঠনের একজন কর্মযোদ্ধা। একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুর্ণ:গঠনে তিনি সাহসী ভূমিকা রেখেছেন। এই সাহসিকতার জন্যই তিনি ৭১’রে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। একটি দেশ স্বাধীন করার পরে তিনি দেশের লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।
তিনি আরও বলেন, তাঁর সৃষ্টি দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন জনমানুষের মুখপাত্র হিসাবে কাজ করছে। দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সত্য প্রকাশে অনঢ়। এই প্রেরণার উৎস বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
আলোচনায় অংশ নেন গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, সাংবাদিক শামীম আনোয়ার, আব্দুর রউফ দুদু, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, লুৎফা রূপা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহ-সাংগঠনিক সম্পাদক চায়না রানী সরকার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহ প্রমুখ।