আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২১, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ




গৌরীপুরে আর্জেন্টিনা ভক্তদের চাহিদা হিমসিম খাচ্ছেন দোকানীরা

শহরজুড়ে বাড়ছে আর্জেন্টিনার পতাকা! বাড়ছে সমর্থক। বাড়তি চাহিদা পূরণে দোকানীরা হিমসিম খাচ্ছেন ময়মনসিংহের গৌরীপুরে। ঈদের চাহিদাকেও হার মানিয়েছে এবার বিশ্বকাপ ফুটবলের উন্মোদনায় জার্সির চাহিদা। শুক্রবার (১৯জুন/২৬) সাপ্তাহিক ছুটিতে কাপড়ের অনেক দোকান বন্ধ থাকলেও জার্সির দোকান ছিলো খোলা ও উপচেড়া ভিড়।
পৌর শহরের নতুনবাজার মহল্লার জামাল উদ্দিনের পুত্র বাবুল মিয়া জানান, আর্জেন্টিনা জার্সি একশো বিক্রি হলে সেখানে ব্রাজিলের ৬/৭টি বিক্রি হচ্ছে। ব্রাজিলের জার্সির চাহিদা নেই। তিনি আরও বলেন, ঈদেও জামাকাপড়ের এতো চাহিদা ছিলো। ওই সময় ৫০হাজার টাকার মাল কিনলে লাভ হতো ৭-৮হাজার টাকা। এখন ৫০হাজার টাকার জার্সি কিনে আনলে বিক্রি করে লাভ ১২-১৫হাজার টাকা। আর্জেন্টিনার জার্সির চাহিদা এতোবেশি যে, একদিকে আনতেছি, অন্যদিকে শেষ হয়ে যাচ্ছে।
বাবুল বলেন, আমিও আর্জেন্টিনার একজন ভক্ত। এখন পর্যন্ত একটি খেলা মিস করি নাই। যতোকষ্টই হোক প্রতিটি খেলা দেখছি। পাশ্ববর্তী দোকানদার নাজমুল হক জানায়, সব এখন আর্জেন্টিনা। অন্যদলের সমর্থক খুব কম। লামাপাড়া মাদরাসার শিক্ষার্থী আশিকুর রহমান, সাইদুল হক ও নেজামুল ইসলাম জানায়, পুরো শহর খোঁজেও ইরানের একটি জার্সি পাইনি, এটা খুব কষ্ট লেগেছে।
আর্জেন্টিনা সমর্থক সাইদুর রহমান লিটু জানায়, বাপ-দাদাদের কথা শোনে ম্যারাডোনার ভক্ত হয়েছিলাম। তাদের সাথে গিয়ে খেলা দেখে আর্জেন্টিনাকে ভালোবেসে ফেলেছি। ৯৪’র বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ টুর্নামেন্ট ছাড়াও ক্লাব পর্যায়ের অনুষ্ঠিত আর্জেন্টিনার প্রত্যেকটি খেলা উপভোগ করি। এখন আমাদের মেসি আছে। বিগত বিশ্বকাপ আমরা জিতেছি, ইনশাল্লাহ এবারও জিতে বিজয় উল্লাস করবো। আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্য শংকর ঘোষ পিলু জানায়, আমরা আর্জেন্টিনা ভক্তরা আমরা ইতোমধ্যে শহরে বর্ণিল শোভাযাত্রা করেছি। আমরা বিশ্বকাপ মানেই আর্জেন্টিনাকে বুঝি, আমাদের স্বপ্ন ও প্রাপ্তি সব এখন আর্জেন্টিনায়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১