আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : জুন, ১৯, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ




তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহের তারাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় গতিশীলতা ও আধুনিকায়ন আনার লক্ষ্যে কাজের স্বচ্ছতা,জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন)​ আয়োজিত এই কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- নান্দাইল সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদ, তারাকান্দা সাবরেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফ, গৌরীপুর সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম,
পাগলা থানার সাব-রেজিস্ট্রার মো. নফিয বিন যামান।
কর্মশালার বিভিন্ন সেশনে ‘নিবন্ধন আইন’, ‘পাওয়ার অব অ্যাটর্নি আইন’, ‘ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩’ এবং দলিল রেজিস্ট্রেশনে প্রযোজ্য শুল্ক ও ভ্যাট সম্পর্কে প্রশিক্ষণার্থীদের স্পষ্ট ধারণা দেওয়া হয়।
​দিনব্যাপী এই প্রশিক্ষণে তারাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের স্থায়ী কর্মকর্তা-কর্মচারী, নকলনবীশ এবং সনদপ্রাপ্ত দলিল লেখকগণ অংশ নেন।
​এ সময় কার্যালয়ের বিগত তিন অর্থবছরের কাজের পরিসংখ্যান ও রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরেন তারাকান্দা সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফ । যেখানে চলতি ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ধারাবাহিক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
২০২৫-২৬ অর্থবছরে ৪ হাজার ৭০৩ টি দলিল ও নকল নিবন্ধনের মাধ্যমে ১৪ কোটি ৯৮ লক্ষ ৩১ হাজার ২৮২ টাকা রাজস্ব আদায় করা হয়।
​অনুষ্ঠান শেষে কাজের মান ও পরিমাণের ওপর ভিত্তি করে বর্ষসেরা দলিল লেখক আলতাফ হোসেন সরকার, বর্ষসেরা অফিস স্টাফ মনিরুজ্জামান এবং সেরা তিন নকলনবীশ নাসিমা আক্তার , সাঈদা আক্তার ও রুমা আক্তারের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০