আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ৯, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ




তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের শুরু ভালো হয়নি। তবে টপ অর্ডারের দৃঢ় প্রত্যয়, মিডলের দায়িত্বশীল ব্যাটিং আর শেষে দিকে দ্রুত রান তোলায় তিন ফিফটির দিনে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

মিরপুরের শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২৮৪ রান জমা করেছে বাংলাদেশ। টাইগাররা এ সময় হারায় ৮ উইকেট। জয়ের জন্য ৫০ ওভারে ২৮৫ রান দরকার সফরকারী অস্ট্রেলিয়ার।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ গতি আনেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ১ উইকেট হারিয়ে ৬২ রান।

ফিফটি করেই আউট হয়ে যান তানজিদ তামিম। ফেরার আগে ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন। তার বিদায়ে ভাঙে ৯৬ রানের জুটি। এরপর উইকেটে আসা লিটন (৭ রান) অবশ্য থিতু হতে পারেননি।

৫৭ বলে ফিফটি করা শান্ত আউট হন ৮৬ বলে ৬৭ রান করে। এসময় ৩৪ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও ৪ বছর পর ওয়ানডেতে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ৭৫ রানের জুটিতে হৃদয় ফেরার আগে করেন ৩১ রান।

সঙ্গী হারালেও হৃদয়ের ব্যাটে বাংলাদেশের রানের চাকা ঠিকই সচল ছিল। ৪৯ বলে ফিফটি পূর্ণ করার পর ৪৪তম ওভারে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে প্রথম ৩ বলেই হাঁকান ২ চার ও ১ ছক্কা। ৪৫ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ২৫০ রান। এরপর শেষ ৫ ওভারে ৩৪ রান করেন দুজনে মিলে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১