আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২৩, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ




গৌরীপুরে জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড পেলো ১৮জন কাব স্কাউট

ময়মনসিংহের গৌরীপুরে কাব স্কাউটের সর্বোচ্চ পদক শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছে ১৮জন। উপজেলা স্কাউট সম্পাদক ও ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘যথাসাধ্য চেষ্টা করা’র অঙ্গিকারে কাব আইনে বড়দের কথা মেনে চলা, আল্লাহ ও দেশের প্রতি কর্তব্য পালন, প্রতিদিন কারো না কারো উপকার করা এবং নিয়মানুবর্তিতা মেনে চলাসহ বর্ষব্যাপি নানা কার্যক্রমে অংশগ্রহণ, লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় উর্ত্তীণ হওয়ার মধ্যদিয়ে জাতীয়পর্যায়ের এ পদক অর্জন করে।
গৌরীপুর উপজেলা স্বজনের সদস্য আহনাফ রশিদ তনয় এবার শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। সে পৌর শহরের দি চাইল্ড ব্লোজম কিন্ডার গার্টেনের শিক্ষিকা মাহমুদা আক্তার রিপা ও মধ্য বাজারের ব্যবসায়ী মো. হারুন অর রশিদের পুত্র। সে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমি বিদ্যালয়ে কাবিং কর্মসূচিতে অংশ নেয়। এছাড়াও তনয় চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কার অর্জন করে। বর্তমানে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। বিদ্যালয়ের কাব লিডার দিতি বানু জানায়, এ বছর এ বিদ্যালয়ে ৩জন জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।
এছাড়াও উপজেলা স্বজনের সহ-সম্পাদক রাজিব আহাম্মেদের কন্যা ক্ষুদে স্বজন রামিসা জান্নাত তুলি এ বছর শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। সে গত বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে স্বর্ণপদক অর্জন করে। সে গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত। তার বাবা একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মাতা শিউলী বেগম গৃহিনী। রাজিব এ বছর উপজেলায় শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত হন। উপজেলা স্বজনের সদস্য মিন্টু সরকারের কন্যা তৃণা সরকার শাপলা কাব অর্জন করে। সে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব শাখার সদস্য ছিলো। বর্তমানে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। তার বাবা মিন্টু সরকার এক স্বর্ণ ব্যবসায়ী ও মাতা সুমিত্রা সরকার একজন গৃহিনী। তার বাড়ি পৌর শহরের গোলকপুর মহল্লায়। পৌর শহরের ইসলামাবাদ মহল্লার এবিএম রেজাউল ইসলাম ও কলেজ শিক্ষক তাহমিনা ইয়াছমিনের কন্যা তাইয়্যিবা তাহিয়াত আরিয়াও শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। সে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। স্বজন তাজুল ইসলাম রুদ্র ও তানিয়া আক্তার এ পদক পেয়েছে। দু’জনের গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ছে। রুদ্র নন্দুরা এলাকার শামসুল হোদা রিপন ও গৃহিনী তাহমিনা আক্তার রাণীর কন্যা। তানিয়ার বাবা গজন্দর গ্রামের কৃষক শফিকুল ইসলাম ও মাতা গৃহিনী তাছলিমা বেগম।
অপরদিকে চন্দ্রপাড়া মুক্ত কাব স্কাউট গ্রুপ থেকে কাবিং কর্মসূচিতে অংশ নিয়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে যারিন সাদাফ অনুভা। সে ভাংনামারী ইউনিয়নের অনন্তগঞ্জ গ্রামের মো. রাজিব হোসেন ও শারমিন সুলতানার কন্যা। সে বর্ণমালা আদর্শ কিন্ডারগার্টেনে ৪র্থ শ্রেণিতে অধ্যয়নরত।
এছাড়াও গৌরীপুরে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে চন্দ্রপাড়া মুক্ত কাব স্কাউট গ্রুপের সদস্য মো. জুবায়ের মাহমুদ তামিম, ওয়াসিমুল বারী তাওহীদ, বর্ষণ নন্দী, সূর্য্য সরকার, কারিমুল ইসলাম জিহাদ, জুনাঈদ ইসলাম, মো. জুবাঈত হোসেন, আনিসা বুশরা নিসা, ইয়াসিন আরাফাত অর্চি, এমটিসি মডেল স্কুলের সিয়াম আহম্মেদ, মোহাম্মদ ত্বকী ইয়াসিন রুহান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১