আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২৩, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ




গৌরীপুরের ঋতু ভরতনাট্যম নৃত্যে দেশসেরা

বাংলাদেশ স্কাউটস্রে জাতীয় মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভরতনাট্যম নৃত্যে দেশসেরা ময়মনসিংহের গৌরীপুরের পারিজাত সরকার ঋতু। সে পৌর শহরের বাড়িওয়ালা মহল্লার নিতাই চন্দ্র সরকার ও সুচিত্রা রানী দত্তের কন্যা। শনিবার (২৩ মে/২৫) এ পুরস্কার অর্জনে অভিনন্দন জানান গৌরীপুর স্কাউটস্রে সভাপতি ইউএনও আফিয়া আমীন পাপ্পা ও সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে মঙ্গলবার এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোরশেদ, বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ), যুগ্ম নির্বাহী পরিচালক (প্রশিক্ষণ) মো. শামসুল হক, যুগ্ম নির্বাহী পরিচালক (প্রোগ্রাম) আবুল হাসনাত মো. মুহসিনুল ইসলাম জান্নাত আলমের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন।
ঋতু গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত। সে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে ও গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে বৃত্তি লাভ করে। প্রাথমিক শিক্ষা পদকে ময়মনসিংহ বিভাগে নৃত্যে ২বার প্রথম, শিক্ষা সপ্তাহে অঞ্চল সেরা হয়। তার বাবা গৌরীপুর পৌরসভার ক্যাশিয়ার ও তার মা নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার নৈহাটী দাখিল মাদরাসায় সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।
গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের সক্রিয় সদস্য পারিজাত সরকার ঋতু। সে একজন স্কাউট হিসাবে সাংস্কৃতিক কর্মসূচীর পাশাপাশি, সমাজসেবামূলক কার্যক্রম, মানবিক ও শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমে উদ্বুদ্ধকরণে নিয়মিত কাজ করছে। জাতীয় পর্যায়ে দেশসেরা হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম জানান, আমরা গর্বিত। তার এ অর্জন বিদ্যালয়ের কোমলমতি শিশুদেরকে স্কাউটিংয়ে উদ্বুদ্ধ ও অনুপ্রেরণা জোগাবে। তাকে অভিনন্দন জানাচ্ছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১