আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১৮, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ




মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে সেঞ্চুরি করার মধ্য দিয়ে রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আজ সেঞ্চুরি করার মধ্য দিয়ে দেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

মুশফিকের সেঞ্চুরিতে ভর করে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। সফরকারী পাকিস্তানকে জিততে হলে ৪৩৭ রান করতে হবে। টেস্টের চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জেতা মোটেও সহজ ব্যাপার নয়।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ২৭৮ রান করে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল।

জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানা ও তাসকিন আহমেদের গতি আর তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের স্পিনে বিভ্রান্ত হয়ে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম।

বাংলাদেশ দলের হয়ে তিনটি করে উইকেট নেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিড নিয়ে গতকাল রোববার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১০ রান।

আজ সোমবার ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২৮০ রান। আজ দিনের শুরুতে ব্যাট করতে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২৩৩ বল মোকাবেলা করে ১২টি চার আর এক ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১৩৭ রান করেন মুশফিকুর রহিম।

৯২ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৯ রান করেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন কুমার দাস। ৬৪ বলে ৫২ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন খুররম শেহজাদ। ৩ উইকেট নেন সাজিদ খান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১