আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১৮, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ




গাছে তাল কাটতে গিয়ে দেখেন কবরে লাশের মাথা কাটা

কুমিল্লার লালমাইয়ে দাফনের পাঁচ মাস পর কবরস্থান থেকে মারুফ নামে কিশোরের লাশের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামে গাছে তাল কাটতে গিয়ে কয়েক যুবক বিষয়টি দেখতে পান।

রোববার বিকালে বিষয়টি টের পায় স্থানীয়রা। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, রোববার বিকালে স্থানীয় কয়েক যুবক ওই কবরস্থানের পাশের তালগাছ থেকে তাল কাটতে গিয়ে দেখেন একটি কবরের উপর মাথা এবং কাফনের কাপড়বিহীন গলিত লাশ পড়ে আছে। বিষয়টি জানাজানি হলে এটি মারুফের লাশ বলে নিশ্চিত করে তার পরিবার। পরে তারা বিষয়টি লালমাই থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের পরিদর্শন শেষে মাথাবিহীন লাশটি পুনরায় কবরস্থ করা হয়।

পরিবার জানায়, প্রায় ৫ মাস পূর্বে নাওড়া এলাকার বাবুল মিয়ার ১৩ বছরের ছেলে মারুফ বিষপানে আত্মহত্যার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের পাঁচ মাসের মাথায় গভীর রাতে কোনো এক সময় কবরস্থান থেকে ওই কিশোরের লাশ তুলে তার মাথা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা যাদু-টোনা করার কাজে ব্যবহারের জন্য লাশের মাথা এবং কাফনের কাপড় কেটে নেওয়া হতে পারে। যারা যাদুবিদ্যায় জড়িত কিংবা তন্ত্র-মন্ত্র করে মানুষের সঙ্গে প্রতারণা করছে মূলত তারাই এগুলো নিয়ে কাজে লাগাচ্ছে। এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা।

লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান জানান, পরিবারের সম্মতিতে লাশটি পুনরায় দাফন করা হয়েছে। এ ঘটনার পেছনের কারণ খুঁজতে কাজ করছে পুলিশ। জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১