আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ৯, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ




গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে ‘জ্ঞানালোক নিরন্তর অভিযাত্রা’ প্রতিপাদ্য নিয়ে দু’দিনব্যাপী কর্মসূচী পালিত হয়। শুক্রবার (৮ মে/২০২৬) ‘ছোটগল্পে রবীন্দ্রনাথ ও পোস্টমাস্টার’ শীর্ষক পাঠচক্র ও শনিবার (৯ মে/২৬) ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ-চিত্রকর্মে জীবনদর্শন’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পরিচালক রণজিৎ কর। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন গৌরীপুর মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল হক, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, গণপাঠাগারের সহকারী নির্বাহী পরিচালক আরিফ আহমেদ।
দ্বিতীয়দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের পরিচালক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক আমিরুল মোমেনীন। ‘রবীন্দ্রনাথের আহ্বানে শান্তি ও মানবতা এবং চিত্রকর্ম শীর্ষক’ মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোহাম্মদ। আলোচনায় অংশ নেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না, গণপাঠাগারের সদস্য আব্দুস সালাম, জাতীয় কবিতা পরিষদের সদস্য কবি শামীমা খানম মীনা প্রমুখ।
সংগীতে পরিবেশন করেন আমিরুল মোমেনীন, গোপা দাস, কাশফিয়া জাহান তৃপ্তি, পৃথা সরকার পায়েল, রিফাহ তাসনিয়া তরী, দেবজিৎ সরকার অর্ক, ফাহিম শাহরিয়ার জয়, শামীমা খানম মীনা, মাহমুদা আক্তার রিপা, নাদিরা জামান পান্না, কামরুজ্জামান তালুকদার স্বপন, স্বপন সরকার, তাহমিদ হাসান জিসান, সংহীতা সরকার।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১