আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৪, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ




ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব পদে বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন। তারা সবাই সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সদস্য।

সভাপতি পদে অ্যাডভোকেট মো. নূরুল হক এবং অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে ১ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

রাতভর ভোট গণনার পর শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার অ্যাডভোকেট আবু রেজা বাবলু।

ঘোষিত ফলাফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট একেএম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।

বিএনপিপন্থি আইনজীবী প্যানেল সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে জয়ী অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মীর এমরান আলী পাপেল ও অ্যাডভোকেট একেএম মইনুল হোসেন মিলন, সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট সজীব সরকার রোকন, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান খান (জামান) ও অ্যাডভোকেট রাইসুল ইসলাম, অডিটর পদে অ্যাডভোকেট মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট সাবিকুন্নাহার লিপি, অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, অ্যাডভোকেট রেজাউল কিবরিয়া (সোহাগ মণ্ডল), অ্যাডভোকেট মো. শাহীন আলম, অ্যাডভোকেট জায়েদ বিন খলিল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সামির আল রশিদ বিপ্লব।

এদিকে গত ১৫ এপ্রিল ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দিয়ে এ নির্বাচন থেকে ১৬ জনের প্রার্থিতা বাতিলের নোটিশ প্রকাশ করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সমিতির আহ্বায়ক প্রফেসর অ্যাডভোকেট আব্দুল বারি।

নোটিশে বলা হয়, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সম্মানিত আইনজীবীদের জানানো যাচ্ছে যে- আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬-২৭ উপলক্ষে ১৩ এপ্রিল সব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টদের সহযোগীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হলো।

বাতিলের তালিকায় ছিলেন- সভাপতি পদে অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ, সহসভাপতি পদে অ্যাডভোকেট দিদারুল ইসলাম, অ্যাডভোকেট একেএম কামাল হোসেন খান, অ্যাডভোকেট মিজানুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমদাদুল হক, সহসম্পাদক পদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট ছাহবিয়া হক (কানিজ), অডিটর পদে অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ (ইমন), সদস্য পদে অ্যাডভোকেট একেএম মুনমুন আহমেদ (সেলিম), অ্যাডভোকেট রফিকুল ইসলাম ফকির, অ্যাডভোকেট সাবিহা সুলতানা (জেরিন), অ্যাডভোকেট এম কামরুল হাসান সরকার, অ্যাডভোকেট ফুয়াদ হাসান (নিউটন), অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাঈম ও অ্যাডভোকেট তানিয়া আক্তার (রেশমী)।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১