আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২২, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ




ময়মনসিংহে যাত্রীবাহী বাস উলটে ধানখেতে

ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ধানখেতে উলটে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চালকসহ অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মেরেঙ্গা বাজার সংলগ্ন কাউয়ারগাতী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘এমকে সুপার’ পরিবহণের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে কাউয়ারগাতী এলাকায় বিপরীত দিক থেকে আসা নান্দাইল চৌরাস্তাগামী একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি মহাসড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে পাশের ধানখেতে উলটে পড়ে যায়।

এ দুর্ঘটনায় বাসের সামনের অংশ ও বৈদ্যুতিক খুঁটিটি দুমড়েমুচড়ে যায়। এতে বাসচালক বাদশাহ মিয়া (৩৫), কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ি আমতলা গ্রামের তাহের আলীর ছেলে আবুল কালাম (৪৫), কেন্দুয়ার তারা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫) এবং কিশোরগঞ্জ গাইটাল এলাকার মৃত আব্দুল কদ্দুসের ছেলে সুমন মিয়াসহ আরও ১০ যাত্রী আহত হন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে বাসচালক বাদশাহ মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মূলত সিএনজিচালিত অটোরিকশাটির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই অটোরিকশা চালক তার গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি জীবন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে একজন ময়মনসিংহ জেলা সদর এবং তিনজন কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১