আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
শামীম আনোয়ার || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৫, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ




গৌরীপুর নববর্ষের ভোরে ছয় কৃষকের ১১ গরু চুরি

বাংলা নববর্ষের প্রারম্ভেই মঙ্গলবার (১৪ এপ্রিল/২৬) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে ছয় কৃষকের গোয়ালঘর থেকে ১১টি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পুম্বাইল গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র কামাল হোসেন (৪০) বাদী হয়ে গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন। গরু চুরি ঠেকাতে কৃষকরা গোয়ালঘরে রাত্রিযাপন করেও তারা গরু রক্ষা করতে পারছে না।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, অভিযোগ প্রেক্ষিতে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। জড়িতদের সনাক্ত ও চোরাইকৃত গরু উদ্ধারে পুলিশ কাজ করছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামে মঙ্গলবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে গরু চোরেরা কামাল হোসেনের গোয়ালঘর থেকে প্রায় টাকা মূল্যের ২টি গাভী নিয়ে যায়। একই রাতে পুম্বাইল গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মোস্তফা মিয়ার গোয়ালঘর থেকে ১লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু, তার ভাই ওমর ফারুকের গোয়ালঘর থেকে প্রায় ১লাখ ৫০হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু ও একটি গাভী গরু, মৃত হাসান আলীর পুত্র আব্দুল আজিজের গোয়ালঘর থেকে লাখ টাকা মূল্যের ২টি গাভী গরু, বিশ্বনাথপুর গ্রামের মৃত মতিউর রহমান ফকিরের পুত্র মোজাম্মেল হকের গোয়ালঘর থেকে ৬০হাজার টাকা মূল্যের একটি গাভী গরু নিয়ে যায়। বিশ্বনাথপুর গ্রামের মো. ইব্রাহিম হোসেনের পুত্র নবী হোসেন জানান, গোয়ালের গরু রক্ষা করতে আমরা এখন গোয়ালঘরে রাত্রিযাপন করি। অনেকের মধ্যরাত পর্যন্ত থাকে। চোরেরা বিশেষ কৌশলে গরু নিয়ে যাচ্ছে।
অপরদিকে একই রাতে রামগোপালপুর ইউনিয়নের গাঁওরামগোপালপুর গ্রামের জিলফত আলীর পুত্র আব্দুল হেলিমের প্রায় সাড়ে লাখ টাকা মূল্যের ৩টি গরু চুরি হয়েছে।
একই ইউনিয়নে কিছুদিন পূর্বে বিশ্বনাথপুরের আব্দুল গনির পুত্র শহিদুল ইসলামের প্রায় ৫লাখ টাকা মূল্যের ২টি ষাঁড় গরু, ১টি বকনা বাছুর ও একটি গাভী গরু, পুম্বাইল গ্রামের মামুন মিয়ার লাখ টাকা মূল্যের একটি ষাঁড় বাছুর, মৃত আবুল কাশেমের পুত্র হাবিবুর রহমানের একটি ষাঁড় গরু ও ৫টি বকনা বাছুর চুরির ঘটনা ঘটে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১