আজ বুধবার ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৩, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ




কাজের জন্য কনট্রাক্টরকে কেউ অত্যাচার করতে পারবেন না-ত্রাণ প্রতিমন্ত্রী

কাজের জন্য কনট্রাক্টরকে কেউ অত্যাচার করতে পারবেন না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

সোমবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ি মোড়ে বোকাইনগর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

এম ইকবাল হোসেইন বলেন, অনেকগুলি প্রকল্প পাস হয়েছে। রাস্তা-ঘাট হবে, খাল কাটবো এবং সামাজিক বনায়ন করবো। এর বাইরে ৫টা স্কুলে বন্যার জন্য আশ্রয়কেন্দ্র করা হয়েছে। ১৫ টা কালভার্ট করতেছি। কাজ যখন শুরু হবে আপনারা নিজের কাজ মনে করে কাজগুলি এসে দেখে যাবেন যে ঠিকমতো কাজ করতেছে কিনা। যদি না করে তাহলে আমাকে বলবেন। কিন্ত কাজ করার জন্য কনট্রাক্টরকে কেউ অত্যাচার করতে পারবে না। তাকে কাজ করতে সুবিধা দিতে হবে। আমরা তাকে সুবিধা দেবো আর তার কাছ থেকে ঠিকমতো কাজ আদায় করে নেবো। কিন্ত কাজ করা আগে যদি চান্দাবাজি আরম্ভ করেন তাহলে তো সে ভাগবে। সেজন্য কন্ট্রাক্টরকে ঠিকমতো সুবিধা দিবেন আর ঠিকমতো যেন কাজ হয় সেটা ইউএনও ও ইঞ্জিনিয়ার সাহেব দেখবেন। আর আপনাদের চোখে যদি মনে হয় ঠিক মতো কাজ হচ্ছে না তাহলে আমাকে জানাবেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোকাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মাস্টার। সঞ্চালনা করেন বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম।

বক্তব্য দেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনের সহধর্মিণী শারমিন হোসেইন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম শামছু, একেএম আনোয়ারুল ইসলাম কামাল, শফিকুল ইসলাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান, বোকাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০