আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৩, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
oplus_2




গৌরীপুরে স্কাউট ও কাবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্বজন সংবর্ধনা

আমাদেরকে আলোকিত ও আদর্শবান সুনাগরিক হতে হবে। আমিও একজন স্কাউট ছিলাম। মানুষের সেবা ও মানবিক মূলবোধসম্পন্ন মানুষ গড়তে স্কাউট ও কাবরা কাজ করে। অন্যের সেবার মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে। সেই আনন্দধারা আমাদেরকে সৃষ্টি করতে হবে। দুর্যোগে প্রত্যেককে মানবিক হতে হবে। ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (১৩ এপ্রিল/২৬) স্কাউটের সর্বোচ্চপদক রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড ও কাবদের সর্বোচ্চ সম্মাননা শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকে অনেক ব্যস্ত। অন্যদিন এই স্বজনদের নিয়ে পুরোদিন আড্ডা হবে। সবার কথা শোনবো। একসাথে সারাদিন আনন্দ উপভোগ করবো।
অনুভূতি প্রকাশ করেন স্কাউটের রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ফারহান আফসার তাইফ, শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি ও তাহমিন ইসলাম আদিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান, বাংলাদেশ স্কাউটস্ গৌরীপুর উপজেলা শাখার সম্পাদক মো. ছাইফুল ইসলাম, গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, গৌরীপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম পাপ্পু, সহ-সম্পাদক শোয়েব মুনশী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন নাদিম, নারীনেত্রী সোমা আক্তার, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিকু সরকার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১