আজ বুধবার ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
উপজেলা প্রতিনিধি || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৮, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ




রোদের তাপদাহ থেকে বাঁচতে মাথায় কলাপাতা দিয়ে পেট্টোলের ৪ঘন্টা অপেক্ষা!

‘সকাল ৯টায় এসে লাইনে দাঁড়িয়েছি, তীব্র রোদের তাপদাহ। আমাদের অনেক কস্ট হচ্ছে। জীবনটা বাঁচাতে, কলাপাতা ছিঁড়ে মাথায় ধরেছি। রোদে এখন পাতাটাও শুকিয়ে গেছে, শরীরটাও পানি শূন্য হয়ে গেছে। ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৮এপ্রিল/২৬) দীর্ঘ লাইনে পেট্টোল তেল নিতে এসে কথাগুলো বলছিলেন উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ষোলগাই গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মজিবুর রহমান। তিনি আরও বলেন, তেল নিতে এসেছি দুরত্ব প্রায় ৩০কিলোমিটার। এতেই যে ব্যয় হচ্ছে, তা এ সংকটকে আরও সংকটময় করছে।
উপজেলার চন্দ্রাপাড়া মেসার্স তাসনিম ফিলিং স্টেশনে দীর্ঘলাইনে তেল নিতে এসে বাইকারদের মাঝে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান। দীর্ঘ সময় ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থেকে এ কর্মকর্তাগন পেট্টোল তেল বিতরণ করেন। সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা জানান, এ ফিনিং স্টেশনে ৪হাজার ৫শ লিটার পেট্টোল ও ৪হাজার ৫শ লিটার ডিজেল এসেছে। আমরা উপস্থিত থেকে সুষ্ঠভাবে বিতরণ করার চেষ্টা করছি। কেউ কোনোরূপ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তেল নিতে আসা বোকাইনগর ইউনিয়নের বেতান্দর গ্রামের ফজলুল হক জানান, ৫শ টাকা করে তেল দেয়া হচ্ছে। আসা-যাওয়াতেই তো ১শ টাকার তেল শেষ। আবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ চাই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০