বাংলাদেশ স্কাউট দিবস উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৮ এপ্রিল/২৬) ‘নতুন দিনের অঙ্গিকার, স্কাউট হোক সবার’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটসের সভাপতি আফিয়া আমীন পাপ্পা। সভাপতিত্ব করেন স্কাউট সম্পাদক ও ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা কাব লিডার মো. রাজিব আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা প্রোগ্রামার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কাউট কর্মকর্তা সাঈদা রুবায়াত, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. আনোয়ার হোসেন, মুরাদ হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন কুমার দাস, কাব স্কাউট লিডার কামাল হোসেন, সুমনা সফিনাজ লাবনী, টুকটুকি, দেলোয়ারা আক্তার প্রমুখ।