আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৮, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ




গৌরীপুরে উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হককে দল থেকে বহিষ্কার

ময়মনসিংহের গৌরীপুরে মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন থেকে পেট্রল গায়েবের ঘটনায় মালিক উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আজিজুল হককে বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির নেতৃত্বে আজিজুল হক মালিকানাধীন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় অবস্থিত মের্সাস সোয়াদ ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পেট্রল গায়েবের ঘটনায় ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতকে (৩০) গ্রেফতার করেন।

গ্রেফতার জলিল উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের মো. উসমান গণির ছেলে।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা মো. আফসারুল ইসলাম (২৭) বাদী হয়ে গৌরীপুর থানার মামলা দায়ের করেন।

মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান। তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হক যুগান্তরকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের কাছে তার ম্যানেজার সঠিক তথ্য উপস্থাপন করতে পারে নাই। কয়েক দিন হয়েছে মাত্র তার নিয়োগ হয়েছে। তিনি যে পরিমাণ তেল পেয়েছেন তার সবটুকুই বিক্রি করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন এ মাসের ১, ২ ও ৩ তারিখ ১৩ হাজার ৫শ লিটার করে মোট ৪০ হাজার ৫শ লিটার পেট্রল এবং ৬ ও ৭ এপ্রিল ৯ হাজার লিটার করে মোট ১৮ হাজার লিটার পেট্রল বরাদ্দ পান। কিশোরগঞ্জের ভৈরব বাজার ডিপো থেকে এ নিয়ে সর্বমোট ৫৮ হাজার ৫শ লিটার পেট্রল বরাদ্দ পায় ফিলিং স্টেশনটি।

গ্রেফতার ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত ভ্রাম্যমাণ আদালতকে নিশ্চিত করেন, এ মাসে এ পর্যন্ত ৯ হাজার লিটার পেট্রল বিতরণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হয় যে ফিলিং স্টেশনটি অসৎভাবে তেল ব্যবসা বা অবৈধ মজুতের সঙ্গে জড়িত রয়েছে।

এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত জনতা, দোকানি ও মোটরসাইকেল চালকরা জানান, এ মাসে মের্সাস সোয়াদ ফিলিং স্টেশনে মাত্র একদিন পেট্রল বিতরণ করা হয়েছে।

তেল বিতরণে নিয়োজিত তদারকি কর্মকর্তার প্রতিনিধি উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ মাসে ৩ এপ্রিল আমাকে অবগত করা হয় যে পেট্রল বরাদ্দ পেয়েছে, যা ৪ এপ্রিল বিতরণ করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১