আজ বুধবার ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ




গৌরীপুরে ব্রিজ থেকে চালককে ছুঁড়ে ফেলে অটোরিকশা ছিনতাই!

ময়মনসিংহের গৌরীপুরে চালককে অজ্ঞান, আহত ও কৌশলে বেড়েছে অটোরিকশা ছিনতাই! মঙ্গলবার (৩১মার্চ/২৬) উপজেলার ডৌহাখলা বাজার থেকে একটি অটোরিকশা চুরি হয়। সোমবার রাতে গাজীপুর থেকে ভাংনামারী যাওয়ার জন্য রিভার্জভাড়া নিয়ে ভাংনামারী ব্রিজের নিচে অটোরিকশা (ব্যাটারিচালিত) চালককে ছুঁফে ফেলে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়াও পৌর শহরে বেড়েছে মোটর সাইকেল চুরি। পৌর শহরের বড় মসজিদে নামাজ পড়তে গিয়ে রিকশা চুরির ঘটনা ঘটে।
এসব ঘটনা প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, চুরি-ছিনতাই প্রতিরোধে বিট পুলিশিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এ সিন্ডিকেটের সাথে জড়িতদেরও গ্রেফতার অভিযান অব্যাহত আছে। তিনি আরও জানান, মঙ্গলবার রাতে আন্ত:জেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের প্রধান মোস্তাফিজুর রহমান চৌধুরী ওর চোর মানিক চৌধুরীকে গ্রেফতার করে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে।
উপজেলার ডৌহাখলার ইউনিয়নের স্বল্প ডৌহাখলা গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র মো. নিজাম উদ্দিন জানান, তিনি মঙ্গলবার মাগরিবের নামাজের পর ডৌহাখলা বাজারের সবজি মহালে অটোরিকশা তালাবদ্ধ করে কাঁচি কিনতে যান। ১০/১২মিনিট পরে এসে দেখেন গাড়িটি নেই। খোঁজাখুজি করেও আর পাওয়া যায়নি। তিনি আরও জানান, এই গাড়িটি ৮৫হাজার টাকায় কিনে ছিলেন। যার আয়ে ৫সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
অপরদিকে একই গ্রামের আব্দুল লতিফ ক্বারীর পুত্র আব্দুল মান্নানকে গত সোমবার রাতে গাজীপুর থেকে যাত্রীবেশে দুইজন রিভার্জ (চুক্তিতেভাড়া) ভাড়া নিয়ে ভাংনামারীর দিকে যান। গাড়িটি ভাংনামারী ব্রিজের সন্নিকেটে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা আরও ৩জন গাড়িতে উঠেন। তাৎক্ষনিক গাড়িটি থামিয়ে চালককে ঘরে ওই ব্রিজের নিচে ছুঁড়ে ফেলে দেন। চালক মারা গেছে ভেবেই ছিনতাইকারী সিন্ডিকেট গাড়িটি নিয়ে যায়। পরে আহত চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে মচিমহায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্র জানায়, তিনি প্রায় ১লাখ টাকা দিয়ে গাড়িটি কিনেছিলেন।
এদিকে গৌরীপুর পৌর শহরের বড় মসজিদ এলাকায় নামাজ পড়তে আসেন পৌর শহরের সতিষা গ্রামের মো. হেলাল উদ্দিন। দৃষ্টিপ্রতিবন্ধী হেলাল উদ্দিনের গাড়িটিও মসজিদের সামনে থেকে তালাভেঙে চুরি করে নিয়ে যায়। এছাড়াও বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের আব্দুর রাশিদ খানের পুত্র মো. মানিক খান জানান, তার বড় ভাই মো. আলম খানের ডিসকোভার-১২৫ সিসি হোন্ডা নিয়ে মসজিদে জুমার নামাজ পড়তে শুক্রবার দুপুর ১টা ৩০মিনিটে মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষে ১টা ৪০মিনিটে এসে দেখেন মসজিদের সামনে থেকে সেই গাড়ি নেই। সিসি ক্যামেরায় দেখা যায়- মোটরসাইকেল নিয়ে ৩ যুবক গৌরীপুর পৌর শহরের দিকে চলে যাচ্ছে। তিনি আরও জানান, মসজিদের খতিব মাওলানা মো. হোসাইনের হোন্ডা শাইন ১২৫সিসি আরেকটি মোটরসাইকেল নিয়ে যায়। মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বীরদর্পে চলে গেছে। একযোগে তিনজনকেই যেতে দেখলাম সিসিফুটেজে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০