আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
oplus_2




প্রধানমন্ত্রীর ত্রাণের ২০লাখ টাকা, শাড়ি, থ্রি-পিস ও হাজী রুমাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন হলো গৌরীপুরে

বিতরণ কার্যক্রম উদ্বোধনের পরেই আলেয়া আক্তার (৬৫) হাতে দুই হাজার টাকার চেক পেয়েই দু’হাত তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মোনাজাত করেন। এ-সময় সাথে থাকা অন্যরাও মোনাজাতে অংশ নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাতও কামনা করেন।
ময়ময়নসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২ এপ্রিল/২৬) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্দেশে ১০টি ইউনিয়ন ও পৌরসভায় ১হাজার ৮৫০জন মানুষের মাঝে ২হাজার টাকার চেক, শাড়ি, থ্রি-পিচ ও হাজী রুমাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চেক বিতরণ করেন উপজেল নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আলাল উদ্দিন। বিতরণ কার্যক্রমে অংশ নেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ আব্দুর রহমান বাবুল, বিএনপি নেতা আতাউর রহমান তারা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জমান মানিক, ছাত্রনেতা মেহেদী হাসান সাগর প্রমুখ।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ আব্দুর রহমান বাবুল জানান, ১০টি ইউনিয়ন ও পৌরসভায় দুই হাজার টাকা করে ১হাজার জন্যকে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে গৌরীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯০জনের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, এছাড়াও ৭শ জনের মাঝে শাড়ি, ১শ জনের মাঝে থ্রি-পিস ও ৫০জনের মাঝে হাজি রুমাল দেয়া হচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১