আজ বুধবার ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
oplus_8388610




আবেগ-আপ্লুত, নি:শব্দে চোখের পানিতে ভিজে গেলো প্রিয়প্রাঙ্গন

আবেগ-আপ্লুত, নি:শব্দে চোখের পানিতে ভিজে গেলো প্রিয়প্রাঙ্গন। ৬৫ বছর আগে ছেড়ে যাওয়া বিদ্যাপীঠে এসে স্থির থাকতে পারেন নাই গোল আফরোজ। তিনি এ প্রতিষ্ঠান থেকে ১৯৬১ ব্যাচে নারী শিক্ষার্থী হিসাবে দাখিল পাশ করেন। ময়মনসিংহের গৌরীপুরের পুমবাইল ফজলুল উলুম ফাজির মাদরাসার পুণর্মিলনী অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আরও বলেন, মহান আল্লাহ নিকট আমি শুকরিয়া। যে আজকে নাতী-পুতিদের সাথে এ আঙ্গিনায় মিলিত হতে পেরেছি।
রোববার সকাল থেকেই প্রিয় মাদরাসা ক্যাম্পাসে পরিচিত বন্ধু-বান্ধবীদের পেয়ে এক অন্যরকম ভালোবাসার মেলবন্ধন সৃষ্টি হয়। ‘এই তুই কেমন আছেস,’ এ যেনো ছিলো পরিচিত এক ডায়ালগ। অনেকেই স্ত্রী-সন্তানদের নিয়েও হাজির হন এ উৎসবে।
স্মৃতিচারণপর্বে সভাপতিত্ব করেন ১৯৬৩ ব্যাচের শিক্ষার্থী মাওলানা মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আলী খান। স্বাগত বক্তব্য রাখেন ২০০৪ ব্যাচের শিক্ষার্থী ও পুনর্মিলণী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছ। সঞ্চলনা করেন ২০০৮ ব্যাচের বেলাল হোসাইন, ২০১৪ ব্যাচের মাসুম খান ও ২০১৭ব্যাচের শামীম আনোয়ার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী ও উচাখিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দীন, কিল্লা বোকাইনগর কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ছায়ীদুল হক, ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, রসুলপুর আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন।
কুরআন তেলাওয়াত করেন মো. মিজানুর রহমান রাকিব, ইসলামী সঙ্গীত পরিবেশন ও স্মৃতিচারণে অংশ নেন আজহারুল ইসলাম, শামীম আনোয়ার, রাকিবুল ইসলাম, আসাদুজ্জামান, তাফসিরুল, শিহাবুল ইসলাম, আফরিনা আক্তার, খাইরুল ইসলাম, নাইমুল হাসান, জুমা আক্তার, মো. শহিদুল্লাহ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০