আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
আঞ্চলিক প্রতিনিধি, শ্যামগঞ্জ || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ




গৌরীপুরে রেললাইনে পড়ে ছিলো জুতা-লুঙ্গি, ঘরে মিললো লাশ!

শিপটা রবিদাসের (৫০) জুতা-লুঙ্গি পড়ে ছিলো রেললাইনে, তার লাশ মিললো ঘরে। তিনি ময়মনসিংহের গৌরীপুরের মইলাকান্দা ইউনিয়নের মইলাকান্দা গ্রামের মৃত ফুলচান রবিদাসের পুত্র। সোমবার (৩০মার্চ/২৬) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতের কন্যা চম্পা রবিদাস (১৫) জানায়, রাত একটার দিকে তার বাবা বাসা থেকে বের হয়ে যায়। রাত তিনটার দিকে রক্তাক্ত অবস্থায় শরীরে কাপড়বিহীন (উলঙ্গ) হয়ে ঘরে ফিরেন। তখন তার বাবার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো। কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. কামরুল হাসান জানান, শ্যামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইনের পাশে নিহতের স্যান্ডেল জুতা ও লুঙ্গি পড়ে ছিলো। সেগুলো জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হন্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই রিপন রবিদা বাদী হয়ে গৌরীপুর থানার অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী জানান, ভোরে শ্যামগঞ্জ পাটবাজার আলিয়া মাদ্রাসা রোডের রেললাইনের পাশে তার শিপটা রবিদাসের ব্যবহৃত জুতা ও লুঙ্গি পড়ে থাকতে দেখা যায়। পরে তার ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় তাকে মৃত পাওয়া যায়। মইলাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ আল নোমান জানান, শিপটা রবি দাস দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিকিৎসার মাধ্যমে তিনি কিছুটা সুস্থ হন। জীবিকার জন্য তিনি জুতা কালি করা ও জুতা সেলাইয়ের করে জীবিকা নির্বাহ করতেন।
একই গ্রামের বাসিন্দা আনিসুজ্জামান আনিস জানান, ফজরের নামাজের পর কয়েকজন তাকে ডেকে নিয়ে গেলে তিনি রেললাইনের পাশে জুতা ও লুঙ্গি পড়ে থাকতে দেখেন। পরে শিপটা রবি দাসকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের ধারণা ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হয়ে ঘরে ফিরতে পারেন। তবে নিহতের ছোট ভাই রিপন রবিদাসের দাবী তার ভাইকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ট তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১