আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২১, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ




ময়মনসিংহ-শ্যামগঞ্জ সড়কে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২ আহত-৩

ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের তারাকাান্দা উপজেলার শিমুলিয়া (ভান্ডারি) এলাকাায় যাত্রীবাহী একটি সিএনজি ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষে সিএনজির একজন মেয়ে শিশুসহ ২ জন যাত্রী নিহত ও অপর ৩ জন যাত্রী আহত হয়েছে। দূর্ঘটনায় নিহত ও আহদের পরিবারের মাঝে ঈদের আন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন পূর্বধলা উপজেলার কাপাসিয়া গ্রামের আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (১৮), ও একই উপজেলার বারহা গ্রামের গোলাম মোওলার মেয়ে রিতি (৮)।
শনিবার ২১ মার্চ ঈদেরদিন দুপুর ১ টা ৩০ মিনিটে এ দূর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ সুত্রে জানাযায় আজ শনিবার ঈদের দিন দুপুরে একটি সিএনজি যাত্রী নিয়ে পূর্বধলা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে তারাকান্দা উপজেলার শিমুলিয়া ভান্ডারির মোর এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে সিএনজির যাত্রী রুবেল মিয়া (১৮) ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় সিএনজির এবং মোটরসাইকেলের চালকসহ মোট ৩ জন আহত হয়।
স্থানীয় জনতা গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । সেখানে চিকিৎসাধিন অবস্থায় রিতি (৮) নামে একজন মেয়ে শিশু মারা যায়। এ নিয়ে দুই জন নিহত হয় ও অপর ৩ জন যাত্রী আহত হয়। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িযা উপজেলার পোরবাড়ি গ্রামের মৃত জিয়াউল হুদার ছেলে মোজাহিদ (১৮), বড়ভাই সিহাদোজুল্লাহ (২২) এবং চাচা শফিকুল ইসলাম (২৩)। আহদের অবস্থাও আশংকাজনক বলে জানাযায়।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়িঁর ওসি মোঃ আমিনুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দূর্ঘটনায় রুবেল মিয়া (১৮) নামে এক একজন সিএনজি যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রিতি (৮) নামে আরো একজন মেয়ে শিশু মারা যায়। সিএনজি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তিনি আরো জানান ঈদ উপলক্ষে মোটরসাইকের যাত্রীরা দুর্গাপুর বেড়াতে যাওয়ার সময় এ দূর্ঘটনাটি ঘটে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১