আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১৫, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ




ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

পাকিস্তানে এ বছর পবিত্র রমজান মাস কত দিনে শেষ হবে এবং ঈদুল ফিতরের চাঁদ কবে দেখা যেতে পারে—এ নিয়ে পূর্বাভাস দিয়েছে Pakistan Meteorological Department। সংস্থাটির মতে, বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ১৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে পাকিস্তানে এ বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। সে হিসেবে পাকিস্তানে ঈদুল ফিতর ২১ মার্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর আনজুম নাজির জানান, ১৯ মার্চ ইসলামাবাদে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির (রুয়েত-ই-হিলাল কমিটি) বৈঠক অনুষ্ঠিত হবে। তবে ওই দিন পাকিস্তানের আকাশে ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম বলে তিনি উল্লেখ করেন।

আনজুম নাজিরের ভাষ্য অনুযায়ী, ১৯ মার্চ পাকিস্তানি সময় সকাল ৬টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে মাত্র প্রায় ১২ ঘণ্টা। সাধারণত টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার জন্য এর বয়স অন্তত ১৪ ঘণ্টা হওয়া প্রয়োজন। সে হিসেবে ১২ ঘণ্টা বয়সের চাঁদ বৈজ্ঞানিকভাবে দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। খালি চোখে তো নয়ই, এমনকি টেলিস্কোপ দিয়েও তা শনাক্ত করা অত্যন্ত কঠিন হবে।

একই ধরনের তথ্য দিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা Pakistan Space and Upper Atmosphere Research Commission (স্পারকো)। তাদের হিসাব অনুযায়ী, ১৯ মার্চ সূর্যাস্তের সময় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে আনুমানিক ১২ ঘণ্টা ৪১ মিনিট, যা দৃশ্যমান হওয়ার জন্য যথেষ্ট নয়।

আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, যেহেতু ১৯ মার্চ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই, তাই প্রবল সম্ভাবনা রয়েছে যে এ বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। সে ক্ষেত্রে আগামী ২১ মার্চ শনিবার পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১