আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১৫, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ




আফগানিস্তানের পালটা হামলায় ১৪ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানের হামলার জবাবে চালানো পালটা অভিযানে পূর্বাঞ্চলের কুনার ও নানগারহার প্রদেশের ‘ডুরান্ড লাইন’ সীমান্তের কাছে একটি পাকিস্তানি সামরিক চৌকি দখল করেছে আফগানিস্তান। এতে পাকিস্তানের ১৪ জন সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর তোলো নিউজের।

মন্ত্রণালয় আরও জানায়, শুক্রবার (১৩ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে ‘রাদ-উল-জুলুম’ নামের অভিযানের সময় পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ‘হামজা’কে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই স্থাপনাটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় অবস্থিত বলে ধরা হয়।

সামরিক বিশ্লেষক সাদিক শিনওয়ারি বলেন, ‘ইসলামিক এমিরেটের প্রতিরক্ষাবাহিনীর পালটা হামলা দেখিয়ে দিয়েছে যে আফগানিস্তানের বাহিনী পাকিস্তানের ভেতরেও বিমান হামলা চালিয়ে দেশটির সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করতে সক্ষম।’

স্থানীয় কর্মকর্তারা তোলো নিউজকে জানান, পাকিস্তানের সামরিক বাহিনীও তাদের হামলা অব্যাহত রেখেছে এবং পাকতিকা ও কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জিয়াউর রহমান স্পিংঘার বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানের সামরিক বাহিনী তথাকথিত ডুরান্ড লাইনের বিভিন্ন এলাকায় ২৭১টির বেশি রকেট নিক্ষেপ করেছে, এতে অন্তত তিনজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।’

অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ইসলামিক এমিরেটের পক্ষ থেকে চালানো ড্রোন হামলার বিষয়টি তারা নিশ্চিত করেছে। এসব হামলায় কুয়েটা, কোহাট ও রাওয়ালপিণ্ডি শহরের কিছু স্থাপনাকে লক্ষ্য করা হয়েছিল।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০