আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ




বাংলাদেশ ফুটবলে বাটলার যুগ কি তবে শেষ?

নারী এশিয়ান কাপে বাংলাদেশের অভিযান শেষ হয়েছে হতাশাজনকভাবে। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত গ্রুপপর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

শেষ পরাজয়ের পর দলের প্রধান কোচ পিটার বাটলার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংলিশ কোচ জানান, তিনি আপাতত দেশে ফিরে যাচ্ছেন। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। অনেকদিন ধরে বিষয়টি তার মাথায় ঘুরছে। বাটলার আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে যাবেন।

চার গোলে হারের ব্যাখ্যা দিতে গিয়ে বাটলার বলেন, ‘বাংলাদেশ খুব খারাপ ফুটবল খেলেনি। ভালো ফুটবলই খেলেছে। তবে ফিফা র‌্যাংকিংয়ে ৬৩ ধাপ এগিয়ে থাকা এবং শারীরিকভাবে শক্তিশালী একটি দলের বিপক্ষে খেলতে গেলে পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে।’ তিনি জানান, ‘উজবেকিস্তানের মতো দলগুলো ম্যাচ বিশ্লেষণের জন্য উন্নত ভিডিও সরঞ্জাম ও ক্যামেরা ব্যবহার করে, যা বাংলাদেশের নেই। এই সীমাবদ্ধতা বড় ব্যবধান তৈরিতে ভূমিকা রাখে।’

দ্বিতীয়ার্ধে তিন গোল হজম প্রসঙ্গে বাটলার বলেন, ‘ওই সময় রক্ষণে দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। এক-দুজন খেলোয়াড় হাল ছেড়ে দিয়েছিল, যা তাকে হতাশ করেছে।’

বাংলাদেশ নারী ফুটবলের উন্নতির জন্য বিনিয়োগ ও পরিকল্পনার ওপর জোর দেন এই কোচ। তার মতে, ভিডিও ইকুইপমেন্ট, নিয়মিত ক্যাম্প ও ম্যাচ বিশ্লেষণের মতো বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ‘সাফ অঞ্চলের তুলনায় এশিয়ান পর্যায়ের ফুটবল অনেক বেশি কঠিন। সেই মানে পৌঁছতে হলে প্রস্তুতিও নিতে হবে সেভাবেই।’

এশিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণের পেছনে কিছুটা ভাগ্যের ভূমিকা ছিল বলেও মনে করেন বাটলার। তবে তিনি বলেন, ‘বাস্তবতা মেনে নিয়ে সামনে এগোতে হবে।’ পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট ও পরিকল্পনা ছাড়া এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন, এ কথা খোলাখুলি স্বীকার করেন তিনি। সেই সঙ্গে জানান, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা তিনি করেছেন, তবে ভবিষ্যৎ নিয়ে এখন তাকে নতুন করে ভাবতে হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১