আজ শনিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২২, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ




জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: এম ইকবাল

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে নিজ নির্বাচনি এলাকা ময়মনসিংহ-৩ গৌরীপুরে এসেছেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

রোববার (২২ ফেব্রুয়ারি) তাকে বরণ করতে পথে পথে অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হয়েছে। এতে নেতাকর্মী ও সর্বস্তরের জনতার ছিল উপচেপড়া ভিড়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেন, ‘সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি। দেশ ও গৌরীপুরের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার।’

উপজেলা পরিষদ চত্বরে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ ও উপজেলা পর্যায়ের অফিসারদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও আফিয়া আমিন পাপ্পা। বরণপর্বে সুসজ্জিত পুলিশ বাহিনী তাকে গার্ড অব অনার প্রদান করেন।

মতবিনিময় সভায় অংশ নেন- সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. দিবাকর ভাট, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান, প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শিহাব উদ্দিন, উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, শিক্ষা অফিসার সাহিদা রুবায়েত, সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আলাল উদ্দিন, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায় প্রমুখ।

গৌরীপুরে উপজেলা প্রবেশের পরপরেই তাকে বরণ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক।

পৌর শহরে প্রবেশের পর অভ্যর্থনা জানান পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০