আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১০, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ




ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ৭ নেতাকর্মী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শাখার সাতজন নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীরা হলেন মো. সাব্বির, মো. আল-আমিন, মো. রায়হান, মো. আকাশ, তুহিন, তানজিল হোসেন ও মো. সিয়াম। তারা সকলেই রায়পুর পৌরসভার বাসিন্দা।

এ সময় উপস্থিত নেতারা বলেন, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতেই তরুণদের এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবাগতরা আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রার্থী আবুল খাঁয়ের ভুঁইয়া, ঢাকার বিএনপি নেতা হারুনুর রশীদ হিরু, রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানি, জেলা জজ আদালতের পিপি মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারন সম্পাদক শফিকুর রহমান ভুইয়া, পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম লিটন, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, এডভোকেট এমরান হোসেন, শাহরিয়ার ফয়সাল, মাহফুজুর রহমান রিদয়, অ্যাভোকেট গাজি আমিন উল্যাহ, সদর বিএনপি নেতা অ্যাভোকেট মাহবুবুর রহমান খোকন ও মহিউদ্দিন দিপু প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১