আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৮, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ




আর কতদিন খেলবেন, জানালেন মাহমুদউল্লাহ

২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও তার দেখা মিলছে। সবশেষ বিপিএলেও খেলেছেন তিনি।

তবে ক্যারিয়ার সায়াহ্নে এসে তাকে আর কয় দিন দেখা যাবে, এই প্রশ্ন উঠছে নিয়মিতই। সেই প্রশ্নের জবাবটা অবশেষে দিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।

চলমান অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলা হয়নি তার। তবে বাস্তবতা মেনে নিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি আর বর্তমান (জাতীয় দলের) ক্রিকেটার নই। জাতীয় দলের বিবেচনার থাকার মতো নই। আমার খেলা আমি খেলেছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দলের হয়ে দারুণ জার্নি ছিল। এখন যারা জাতীয় দলে খেলছে বা জাতীয় দলের যোগ্য, তারাই এই টুর্নামেন্টে খেলবে। আমি ঘরে বসে আছি, আমার কাজ করছি, এতেই আমি খুশি।’

তবে অবসরের সিদ্ধান্তটা এখনই নিচ্ছেন না মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমি জানি না জীবন কোনদিকে যাবে। এখন জীবন উপভোগ করছি। এখনও ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই। সব নির্ভর করছে শরীর ও ফিটনেসের ওপর, পারফরম্যান্সের ওপর। যদি মনে করি আমার আর ক্ষুধা ও তাড়না নেই, আমি খেলব না। যতদিন আছে, খেলে যাব।’

আপাতত ঘরোয়া ক্রিকেটে খেলবেন তিনি। সুযোগ এলে খেলতে চান ফ্র্যাঞ্চাইজি লিগেও। তিনি জানান, ‘অনেক কিছুর ওপর নির্ভর করে। এখনই বলা সম্ভব না। ১৮ বছর আল্লাহর রহমতে বাংলাদেশ দলে খেলার সৌভাগ্য হয়েছে। এখন বিপিএল, প্রিমিয়ার লিগ, আবার যদি কিছু ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ পাই… আমি উপভোগ করছি, আলহামদুলিল্লাহ।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১