যুগান্তর স্বজন সমাবেশের ২৭তম জন্মোৎসব উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (৪ ফেব্রুয়ারি/২৬) বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেককাটা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। স্বজন সমাবেশের বর্ণিল শোভাযাত্রাটি শহর শহর প্রদক্ষিণ করে ট্রেন ভ্রমণ শেষে পূর্বধলা সদর প্রদক্ষিণ শেষে রাজধলা বিলে গিয়ে সমাপ্তি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যমুনা টেলিভিশন ও যুগান্তরের নেত্রকোণা জেলা প্রতিনিধি কামাল হোসাইন। তিনি বলেন, সত্য-সুন্দর ও জনমানুষের কল্যাণে স্বজন সমাবেশের প্রত্যেক স্বজন নিবেদিত। যুগান্তর পাঠকের নিকট সাদাকে সাদা ও কালোকে কালো উপহার প্রদানে বদ্ধপরিকর।
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের পূর্বধলা প্রতিনিধি খান রাসেল। সভাপতিত্ব করেন গৌরীপুর স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণার একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, পূর্বধলার ৯৭’ব্যাচের রুহুল আমিন জুয়েল, খোরশেদ আলম মিলন, সুমন কুমার সরকার, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর উদীচী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সঞ্জয় দাস, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন কুমার সরকার, উজ্জল কুমার সরকার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুন অর রশিদ, ইসরাত জাহান লাকি, রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, রমজানুর আহমেদ নাজিম প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, একক অভিনয়, দলীয় ও এক সংগীতে অংশ নেন শামীমা খানম মীনা, চায়না রানী সরকার, গোপা দাস, সালমা আক্তার মুক্তা, মৃত্তিকা রহমান মিঠি, তাহমিদ হাসান জিসান, শিল্পী বেগম, মোহাম্মদ আব্দুস সালাম, হোমায়রা শাহরিন তুলি, রিফাহ তাসনিয়া তরী, রিজবান রাজি তিহান, ইবনাত ইসলাম পারিশা, নার্গিস সুলতানা, অমিতাভ পন্ডিত, অলকেশ পন্ডিত, মাহমুদা আক্তার রিপা, আহনাফ রশিদ তনয়, রব্যাইয়াত হাসান, লুৎফা বেগম, আইান মুন্তাসিফ, প্রমিত সরকার, অনিক হাসান প্রান্ত, পূনম সরকার। পরে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।