আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
দৈনিক বাহাদুর || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৭, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ




শাউক’র ৯৬ ব্যাচের উদ্যোগে ফ্যামেলি মিলনমেলা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষার্থীদের ১৯৯৬ ব্যাচের উদ্যোগে জমকালো ফ্যামেলি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মিলনমেলায় ব্যাচের বন্ধুদের পাশাপাশি তাঁদের স্ত্রী, সন্তান ও পরিবার-পরিজনের প্রাণবন্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সকাল ১০টায় শুরু হওয়া এই মিলনমেলায় নাটিকা, ছোট গল্প, কবিতা আবৃত্তি, নাচ, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বন্ধুদের জীবন-যৌবন, কর্মজীবন ও স্মৃতিচারণে পুরো আয়োজনটি আবেগঘন মিলনমুহূর্তে পরিণত হয়।

বিকাল ৫টা পর্যন্ত চলা অনুষ্ঠানে খানাপিনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, ভাগ্যকুপন লটারি ও পুরস্কারের আয়োজনও ছিল।

পুরস্কার বিতরণী

ব্যাচের ইতালি প্রবাসী হামিদ তাঁর পরিবারের আন্তরিক ইচ্ছা ও সহযোগিতায় আয়োজনে অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাচের এমদাদ, সোহেল, মোজাম্মেল, সাজু, সোমন, বাচ্চু মেম্বার, জামাল মেম্বার, জাকির, শিরিন, রাকিনুর, স্বপ্না, স্বপন, এরশাদুল (আর্মি), নাজমুল, রিপন, তরিকুল, শফিক, শফিকুল, তোফাজ্জল, মামুন, লিটন, কাশেম, হাকিবুল, কামাল, মানিক, জহিরুলসহ অন্যান্য সদস্য এবং তাঁদের পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।

আয়োজন সমন্বয়কারী মো. সোহেল রানা জানান, দীর্ঘদিন পর বন্ধু ও পরিবার নিয়ে এমন মিলনমেলা আয়োজন করতে পেরে সবাই অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে পরলোকগত ব্যাচের বন্ধু, প্রাক্তন শিক্ষক ও সকল প্রয়াত শুভানুধ্যায়ীদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়৷




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১