আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৬, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ




‘বাংলাদেশ ঠিকই করেছে’— ভারত ইস্যুতে বললেন কিংবদন্তি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশকে কেন্দ্র করে যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে এবার প্রকাশ্যেই বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানালেন ইংল্যান্ড কিংবদন্তি ও ক্রিকেট বিশ্লেষক নাসের হুসেইন। একই সঙ্গে তিনি বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানের ভূমিকাকেও প্রশংসা করেছেন।

স্কাই স্পোর্টসের এক পডকাস্টে মাইক অ্যাথারটনের সঙ্গে আলাপকালে নাসের হুসেইন বলেন, ‘আমি আসলে বাংলাদেশ তাদের অবস্থানে অটল থাকায় খুশি। তারা তাদের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানের পক্ষে দাঁড়িয়েছে। আর পাকিস্তানের বিষয়টাও আমার ভালো লেগেছে—রাজনৈতিক হলেও তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।’

নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত সফরে দল পাঠাতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। ৭ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কা ও ভারতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় ব্যাপক বিতর্ক।

ইংল্যান্ড কিংবদন্তি ও ক্রিকেট বিশ্লেষক নাসের হুসেইন/সংগৃহীত

ঘটনার সূত্রপাত হয় ৩ জানুয়ারি, যখন বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। এই সিদ্ধান্তের পর থেকেই পরিস্থিতি দ্রুত জটিল আকার নেয়।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। নাসের হুসেইনের মতে, আইসিসি বা ভারতকে চাপ দেওয়ার ক্ষেত্রে এটিই পাকিস্তানের সবচেয়ে কার্যকর অস্ত্র।

তিনি বলেন, ‘এক পর্যায়ে তো কাউকে বলতে হবে—এই রাজনীতি অনেক হয়েছে, এবার ক্রিকেটে ফিরে যাই। বাস্তবতা হলো, পাকিস্তান আইসিসি বা ভারতকে যে জায়গায় আঘাত করতে পারে, তা হলো ভারত-পাকিস্তান ম্যাচের অর্থনৈতিক দিক।’

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী আর্থিক শক্তি হিসেবে ভারতের ভূমিকাও তুলে ধরেন নাসের হুসেইন। তিনি সতর্ক করে বলেন, ‘ভারতীয় সমর্থকরা বলতে পারেন, ‘আমাদের টাকা আছে’। কিন্তু ক্ষমতার সঙ্গে দায়িত্বও আসে। বারবার যদি বাংলাদেশ বা পাকিস্তানকে কোণঠাসা করা হয়, তাদের ক্রিকেট দুর্বল হবে। তখন ভারত-বাংলাদেশ বা ভারত-পাকিস্তানের সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো একপেশে হয়ে যাবে।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১