আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৪, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ




বেলুচিস্তান অপারেশনে ৩ দিনে নিহত ২১৯

পাকিস্তানের বেলুচিস্তানে ভারত-সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তানের’ সঙ্গে যুক্ত ১৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তিন দিনের এই সন্ত্রাস দমনের অভিযানে শহীদ হয়েছেন পাকিস্তানের ২২ জন সেনা। সব মিলিয়ে এই অভিযানে এখন পর্যন্ত ২১৯ জন মারা গেছেন। খবর জিও নিউজের

গত ৩১ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের চালানো হামলাগুলো দেশটির সবচেয়ে বড় প্রদেশটিকে অচল করে দেয়। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি প্রায় এক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এতে ১৭ জন নিরাপত্তা সদস্য ও ৩১ জন বেসামরিক নাগরিক শহীদ হন।

নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, প্রদেশজুড়ে ১২টি শহরে সংঘটিত সমন্বিত সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। দেশ রক্ষা ও বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে গত তিন দিনে ২২ জন পাকিস্তানি সেনা শহীদ হয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তান লিবারেশন আর্মি রাজ্যটিতে কাজ করতে আসা অন্য প্রদেশের পাকিস্তানি নাগরিকদের পাশাপাশি বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর ওপর হামলা জোরদার করেছে।

গত বছর বিচ্ছিন্নতাবাদীরা ৪৫০ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায়। যা টানা দুই দিনের রক্তক্ষয়ী অবরোধে রূপ নেয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০