আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ




অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ দারুণভাবে শেষ করেছে বাংলাদেশ। রোববার শেষ সুপার সিক্স ম্যাচে নেদারল্যান্ডসকে সাত উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। নেপালের কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই জয়ে টুর্নামেন্টে টানা সপ্তম ম্যাচে জয় পেল বাংলাদেশ। পুরো আসরে তারা একটিও ম্যাচ হারেনি। আগেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছিল দলটি। বছরের শেষ দিকে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে সেই বিশ্বকাপ। বাছাইপর্বে পয়েন্ট তালিকার শীর্ষেই শেষ করেছে বাংলাদেশ।

নিগার সুলতানার দল গ্রুপ পর্বের চারটি ম্যাচই জিতেছিল। সুপার সিক্সেও সেই ধারাবাহিকতা ধরে রাখে। টানা তিন ম্যাচে জয় পায় দলটি। কোথাও খুব একটা বেগ পেতে হয়নি।

রোববার আগে ব্যাটিংয়ে পাঠানো হয় নেদারল্যান্ডসকে। বাংলাদেশের বোলাররা শুরু থেকেই দাপট দেখান। অফ স্পিনার নাহিদা আক্তার চার ওভারে ১০ রান দিয়ে নেন তিন উইকেট। আট ওভারের মধ্যেই নেদারল্যান্ডসের স্কোর দাঁড়ায় ২৫ রানে পাঁচ উইকেট।

এরপর কিছুটা লড়াই করে নেদারল্যান্ডস। সানিয়া খুরানা ও রবিনে রাইক ৭৮ রানের জুটি গড়েন। এই জুটি ইনিংসের শেষ বলের আগ পর্যন্ত টিকে ছিল। সানিয়া ৩৭ বলে অপরাজিত ৪৩ রান করেন। রবিনে করেন ৪৫ বলে ৩৯ রান। নেদারল্যান্ডস শেষ পর্যন্ত ছয় উইকেটে ১০২ রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তবে অধিনায়ক নিগার সুলতানা দায়িত্ব নেন। তিনি ৪৪ বলে অপরাজিত ৫০ রান করেন। তার সঙ্গে সোবহানা মোস্তারি ২৩ বলে অপরাজিত ৩৩ রান যোগ করেন। বাংলাদেশ ১৬.৪ ওভারেই তিন উইকেটে ১০৫ রান তুলে নেয়।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সঙ্গে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। বাকি একটি জায়গার জন্য স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচের ফলেই শেষ দলটি চূড়ান্ত হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১