আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৯, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ




ক্রিকেটারদের না পাঠালেও শুটিং দলকে ভারত পাঠাচ্ছে বাংলাদেশ, নেপথ্যে যে কারণ

অবশেষে ভারত যাওয়ার সরকারি অনুমতি (জিও) পেল বাংলাদেশ শুটিং দল। নয়াদিল্লিতে ২ ফেব্রুয়ারি শুরু হবে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ নিতে ৩১ জানুয়ারি দিল্লি যাওয়ার কথা শ্যুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারের।

১৯ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে শ্যুটার দলের জিও চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়। বুধবার জিও ইস্যু করেছে মন্ত্রণালয়। (স্মারক নম্বর : ৩৪.০০.০০০০.০০০.০৭১.৩৩.০০১০.১৯.৮৮, তারিখ ২৮ জানুয়ারি, ২০২৬)।

নিরাপত্তার ঝুঁকিতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। তাহলে শ্যুটারদের পাঠানো হচ্ছে কেন? এই প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম বলেন, ‘ক্রিকেটে নিরাপত্তার নিশ্চয়তা আমাদের দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু শুটিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্রিকেটে তিনটি বিষয় ছিল-ক্রিকেটার, দর্শক ও সাংবাদিক। এখানে দুজন সদস্যের প্রশ্ন। তাছাড়া শুটাররা খেলবেন ইনডোরে। আমাদের বক্তব্য হলো, ক্রিকেটে ভারত সফর বাতিল যে রাজনৈতিক ছিল না সেটা শুটার যাওয়ার অনুমতি দেওয়ায় প্রমাণিত হয়েছে। ক্রিকেটের বেলায় নিরাপত্তার নিশ্চয়তা পেলে সরকার ভেবে দেখত।’

নৌবাহিনীর সদস্য রবিউলের ভারতের ভিসার জন্য অপেক্ষা করতে হবে না। জিও পেলেই তিনি যেতে পারবেন। সে রকম অনুমোদন নেওয়া আছে। রবিউল যুগান্তরকে জানান, ‘সাতদিনের জন্য ভারত যেতে আমার ভিসার প্রয়োজন হয় না। ফেডারেশন চাইলে যাব টুর্নামেন্ট খেলতে।’ তবে কোচ শারমিন আক্তারকে ভিসা নিয়ে যেতে হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১