আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৮, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ




কেন বিয়ের আগে ডিম্বাণু সংরক্ষণ করেন বলিউড অভিনেত্রীরা?

বলিউড অভিনেত্রীদের মধ্যে ডিম্বাণু সংরক্ষণ করে দেরিতে মাতৃত্বের স্বাদ গ্রহণের হার দিন দিন বেড়েই চলেছে। অনেককেই এই পথে হাঁটতে দেখা যাচ্ছে। বৈশ্বিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াও এই একই পথ বেছে নিয়েছিলেন।

কিন্তু তারকাদের মাঝে এমন উদ্যোগ নেওয়ার কারণ কী? সম্প্রতি এ নিয়েই কথা বলেছেন ‘ব্যাডস অব বলিউড’খ্যাত অভিনেত্রী মোনা সিং।

বলিউড অভিনেত্রীদের অনেকেই ক্যারিয়ারের কথা চিন্তা করে দেরি করে মা হওয়ার সিদ্ধান্তকে বেশি উপযোগী বলে মনে করেন। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে। ফলে বেশি বয়সে মাতৃত্বের ক্ষেত্রে নানা জটিলতার সম্ভাবনা বেড়ে যায়। এ কারণেই অনেকে অল্প বয়সে ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নেন।

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া মোনা সিংও সেই একই পন্থা অবলম্বন করেছেন।  বর্তমানে সিনেমা ও ওটিটি—দুই মাধ্যমেই ব্যস্ত সময় পার করা মোনা মাঝে অভিনয় থেকে দূরে ছিলেন। সেই সময়েই তিনি ডিম্বাণু সংরক্ষণ করান।

সেই অভিজ্ঞতা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘শুরুর তিন থেকে ছয় মাস খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। শরীরে বাইরে থেকে হরমোন ঢোকানো হয়, ফলে পেট ফেঁপে যাওয়া বা শারীরিক অস্বস্তি হতে পারে। তবে এই কষ্টটা সাময়িক।’ মোনা আরও জানান, ডিম্বাণু সংরক্ষণ করানোর ফলে মাতৃত্বের সিদ্ধান্ত নিজের হাতে থাকে। তবে প্রক্রিয়াটি মোটেই সহজ ছিল না।

প্রসঙ্গত, ২০১৯ সালে বিয়ের পিঁড়িতে বসা মোনা সিং এখনো মাতৃত্বের স্বাদ গ্রহণ করেননি। আপাতত ক্যারিয়ারে পুরো মনোযোগ তার।  এদিকে, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মাত্র ৩০ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করলেও মা হন ২০২২ সালে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১