আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৭, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ




যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তির প্রস্তুতি ইসরাইলের

নতুন একটি ১০ বছর মেয়াদি নিরাপত্তা চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করবে দেশটি। তবে একই সঙ্গে ইসরাইলি নেতারা ইঙ্গিত দিচ্ছেন, ভবিষ্যতে তারা ধীরে ধীরে মার্কিন নগদ সহায়তার ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আর্থিক উপদেষ্টা পদ ছাড়ার আগে ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে গিল পিনখাস বলেন, আসন্ন আলোচনায় ইসরাইল নগদ সহায়তার বদলে যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পকে বেশি গুরুত্ব দিতে চায়।

তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

পিনখাস বলেন, ‘এই প্রেক্ষাপটে শুধু আর্থিক হিসাবের চেয়ে পারস্পরিক অংশীদারত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমন অনেক বিষয় আছে, যেগুলোর মূল্য টাকার সমান।’

তিনি আরও বলেন,  ‘বিষয়টিকে আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গিতে দেখা প্রয়োজন।’

ভাষ্য অনুযায়ী, বছরে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের সরাসরি আর্থিক সহায়তা—যা দিয়ে ইসরাইল যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনতে পারে—এই সমঝোতা স্মারকের (এমওইউ) একটি অংশ, যা ধীরে ধীরে কমানো যেতে পারে।২০১৬ সালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১০ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর আওতায় মোট ৩৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৩৩ বিলিয়ন ডলার সামরিক সরঞ্জাম কেনার অনুদান এবং ৫ বিলিয়ন ডলার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ।

চলতি মাসের শুরুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর ইসরাইলের নির্ভরতা ‘ধীরে ধীরে কমিয়ে আনার’ আশা করছেন তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০