আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২৬, ২:০০ অপরাহ্ণ




সারা দেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা থাকছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান-চট্টগ্রাম ডিভিশন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকা থেকে প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যুবসমাজের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি সংক্রান্ত মতামত শুনতে এই আয়োজন করা হয়েছে বলে বিএনপি জানিয়েছে।    এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধেও মনোযোগ দেওয়া হবে। সারা দেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। তাদের বেসিক হেলথ ট্রেনিং প্রদান করা হবে। তারা গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে। পরিকল্পনা অনুযায়ী, একজন বা দুইজন হেলথ কেয়ারার নির্দিষ্ট গ্রামের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন। নিয়োগ স্থানীয়দের মধ্য থেকে নেওয়া হবে, যাতে স্থানীয়দের সঙ্গে তাদের আবেগ ও সম্পর্ক কাজে লাগানো যায়। হেলথ কেয়ারাররা বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবেন এবং জীবনযাপনের নিয়ম ও শৃঙ্খলা সম্পর্কে মানুষকে শিক্ষা দেবেন। এ কর্মসূচিতে ৮০-৮৫ শতাংশ নারী নিয়োগ দেওয়া হবে। কারণ তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে তথ্য ও শিক্ষা দিতে পারবেন। এতে ধীরে ধীরে স্বাস্থ্য সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছাবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১