আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৩, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ




আঙুল ‘ট্রিগারে’ আছে: ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

ইরানজুড়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, তার বাহিনীর আঙুল ‘ট্রিগারে’ রয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান এখনো আলোচনায় আগ্রহ দেখাচ্ছে।

গত বছরের জুনে ইসরাইলকে সমর্থন জানিয়ে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।  তার পর থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রেখেছেন ট্রাম্প।

ট্রাম্প বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বড় নৌবহর উপসাগরের দিকে এগোচ্ছে। তিনি ইরানের ওপর কড়া নজর রাখার কথাও বলেছেন।

ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দুই সপ্তাহের বিক্ষোভ আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বে ইরানের ধর্মীয় শাসকদের কাঁপিয়ে দিয়েছিল। তবে আন্দোলনটি শেষমেশ থমকে গেছে।আন্দোলন নিস্তেজ হয়ে আসায় তেহরানের বিরুদ্ধে এখনই যুক্তরাষ্ট্রের কোনো সামরিক পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা কমে এসেছে। উভয় পক্ষই এখন কূটনৈতিক প্রক্রিয়ার সুযোগ নেওয়ার ওপর জোর দিচ্ছে।

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) থেকে ফেরার পথে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, যদি প্রয়োজন পড়ে, তাই যুক্তরাষ্ট্র ইরানের দিকে বিশাল নৌবহর পাঠাচ্ছে।

ট্রাম্প আরও বলেন, ‘আমি চাই না তেমন কিছু ঘটুক, তবে আমরা তাদের ওপর কড়া নজর রাখছি।’

কয়েক দিন ধরে ইরান–ট্রাম্প পাল্টাপাল্টি কড়া বক্তব্যে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার ট্রাম্প ইরানের নেতাদের হুঁশিয়ার করে বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে কোনো হামলার জবাবে যদি তার জীবনের ওপর কোনো আক্রমণ হয়, তবে যুক্তরাষ্ট্র তাদের ‘এই পৃথিবীর বুক থেকে মুছে দেবে’।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল বৃহস্পতিবার এক ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে অভিযুক্ত করে বলেন, তারা ইরানে বিক্ষোভের উসকানি দিচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘তারা কাপুরুষের মতো ১২ দিনের যুদ্ধে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে চাচ্ছে।’

ইরানে বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘ঐতিহাসিক অভিজ্ঞতা ও ১২ দিনের আরোপিত যুদ্ধ থেকে তাদের যে শিক্ষা হয়েছে, ভুল হিসাব এড়াতে তারা যেন তা থেকে শিক্ষা নেয়। নতুবা তাদের আরও যন্ত্রণাদায়ক ও বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে।’

প্রতিপক্ষকে হুঁশিয়ার করে পাকপুর আরও বলেন, ‘বিপ্লবী গার্ড ও প্রিয় ইরান সর্বাধিক সতর্ক অবস্থায় রয়েছে, তাদের আঙুল ট্রিগারে, অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত আছে, সর্বোচ্চ কমান্ডারের আদেশ ও পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১