আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৩, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ




তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে জামাতে আদায় করে ভোট কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জে পাচঁরুখির জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি আগামী দিনের বাংলাদেশের জন্য বেশ কিছু পরিকল্পনা করেছে। বেকারত্ব দূর করতে বেকার যুবকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা, গরিব মানুষকে সহায়তা করতে ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষিকাডসহ কৃষকের উন্নয়নের জন্য খালখনন করার কর্মসূচিসহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কারণ বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তবে বিএনপি যে ভালো ভালো উদ্যোগ নিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারবে।

তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের স্লোগান না দিয়ে চুপ থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি জরুরি কথা আছে। একটি দল, একটি গুষ্টি আছে যারা গ্রামে গ্রামে গিয়ে আমাদের মা-বোনদের কাছ থেকে এনআইডি সংগ্রহ করছে। বিকাশ নম্বর ছাড়া আর কি আছে সেগুলো সংগ্রহ করছে। আপনারা কি খবর পাইছেন। আমাদের মা-বোনদেরকে বিভ্রান্ত করছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে। বিকাশ নম্বর নিয়ে আসছে। এদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে।

তিনি আরও বলেন, একদল ডাকাতি করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আরেক দল মানুষের ভোট নিয়ে ষড়যন্ত্র করছে। এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট তারা দখল করে নিয়েছে। ইসলামের নাম করে তারা মানুষকে বিভ্রান্ত করছে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচি করা হবে। কারণ বর্তমানে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। মুরুব্বিরা জানে জিয়াউর রহমান তাদের সঙ্গে নিয়ে খাল খনন করেছেন। যদি খাল খনন করা হয় তবে দেশের উন্নয়ন সাধিত হবে।

এই সময় তারেক রহমান নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলাম দলের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীসহ নারায়ণগঞ্জের চারটি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন।

নারায়ণগঞ্জ জেলার দুই আসনের মনোনীত প্রার্থী ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূয়া দিপু, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থিত জমায়েতে ওলামা দলের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০