আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২২, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ




যুক্তরাষ্ট্রে চার নায়কের সঙ্গে শাবনূর

প্রায় মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায় বসবাস করা ঢালিউড অভিনেত্রী শাবনূর। আরও কয়েক দিন সেখান থাকবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। এর আগে গত বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় এসেছিলেন তিনি।

Advertisement

ঢাকায় ছিলেন মাত্র ৮ ঘণ্টা। এরপর অসুস্থ মাকে নিয়েই আবার উড়াল দেন অস্ট্রেলিয়ার উদ্দেশে। তখন জানিয়েছিলেন, বছর শেষে ঢাকায় ফিরবেন তিনি। তা আর হয়নি। তবে ঢাকা না ফিরে গন্তব্য বদল হয় যুক্তরাষ্ট্রে।

এ সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল তার ছেলে আইজান নেহানের। শাবনূর ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, সে আমেরিকা যেতে চায় কিনা। উত্তর ছিল—হ্যাঁ। অতঃপর যুক্তরাষ্ট্রের ছুটে যান অভিনেত্রী। সেখানে অবস্থানকালে দেশীয় চলচ্চিত্রের কয়েকজন পরিচিত মুখের সঙ্গে সাক্ষাৎ হয়

সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন প্রিয়দর্শনী মৌসুমী, অভিনেতা অমিত হাসান, কাজী মারুফ, জায়েদ খান, ইমন ও আলেকজান্ডার বো প্রমুখ। বিদেশের মাটিতে দীর্ঘদিন পর তাদের সঙ্গে আনন্দমুখর সময় কাটান অভিনেত্রী। জায়েদ খান ফেসবুকে শাবনূরের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।’

সামাজিক মাধ্যমে এ ছবি ভাইরাল হতেই নানা রকম মন্তব্য করেছেন নেটিজেনরা। তারা লিখেছেন—শাবনূর মানেই এক আলাদা মায়া। আজও একই সৌন্দর্য, একই সৌম্যতা। শাবনূর হলো বাংলা সিনেমার চিরসবুজ সৌন্দর্য। শাবনূরকে দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে! কি নির্মল হাসি আর শান্ত উপস্থিতি। শাবনূর আজও ঠিক তেমনই সবার হৃদয় ছুঁয়ে যান




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১